News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাডার সার্ভিস আধিকারিকদের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

ক্যাডার সার্ভিস আধিকারিকদের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ ত্রিপুরা সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি রূপায়ণে এবং প্রশাসনিক কাজে আইএএস ও টিসিএস আধিকারিকদের বিরাট ভূমিকা রয়েছে৷ সে-ক্ষেত্রে ক্যাডার সার্ভিস আধিকারিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শুক্রবার সচিবালয়ের ২ নম্বর সভাকক্ষে সাধারণ প্রশাসন (অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস) এবং সাধারণ প্রশাসন (পার্সোন্যাল অ্যান্ড ট্রেনিং) দফতরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই নির্দেশ দিয়েছেন৷


তাঁর কথায়, ত্রিপুরার উন্নয়ন কর্মসূচিগুলো দ্রুত রূপায়ণ এবং প্রশাসনিক কাজে আরও গতি আনতে সরকারি দফতরগুলোতে সমন্বয় রেখে কাজ করতে হবে৷ তাতে ক্যাডার সার্ভিস আধিকারিকদের উন্নত প্রশিক্ষণের জন্য দেশের প্রতিষ্ঠিত প্রশিক্ষণ সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে ত্রিপুরায় প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য গুরুত্বারোপ করেছেন তিনি৷ তাঁর মতে, ত্রিপুরার প্রশিক্ষণ সংস্থাগুলোর বর্তমান পরিকাঠামো উন্নত করতে হবে৷ সিপার্ডের প্রশিক্ষণ কর্মসূচির সাথে কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়, আর্থ-সামাজিক মান উন্নয়ন ও সরকারের নয়া উদ্যোগগুলির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ যুক্ত করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেছেন৷ সভায় ক্যাডার সার্ভিসে নিযুক্ত আধিকারিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ উল্লেখ্য, ত্রিপুরায় বর্তমানে বিভিন্ন দফতরের অধীনে নয়টি এমন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে৷


এদিকে, পর্যালোচনা সভায় সাধারণ প্রশাসন (অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস) দফতরের অতিরিক্ত সচিব অনিন্দ্য ভট্টাচার্য বিভাগের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি জানান, কোভিড-১৯ জনিত সময়ে বিভিন্ন ক্ষেত্রে ৬৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে৷ অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ৷ এ জন্য রাজ্য সরকার ভারত সরকারের প্রশংসাও পেয়েছে৷ সভায় ১৯টি অগ্রাধিকার প্রকল্প এবং দুটি উদ্ভাবনী কর্মসূচির জন্য চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে গাইডলাইন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়৷ পর্যালোচনা সভায় সাধারণ প্রশাসন (পাসর্োনাল অ্যান্ড ট্রেনিং) দফতরের যুগ্মসচিব ড় সমিত রায় চৌধুরী আইএএস এবং টিসিএস-এর বর্তমান অবস্থা তুলে ধরেন৷ পর্যালোচনা সভায় সিপার্ডের ডিরেক্টর জেনারেল বিকে সাহু বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন৷

সভায় যে সকল প্রশিক্ষণগুলোর প্রয়োজনীয়তা বেশি তার জন্য একটি ক্যালেন্ডার তৈরি করা এবং রাজ্য সরকারের গৃহীত নতুন উদ্যোগগুলি নিয়ে একটি মাসিক নিউজ লেটার প্রকাশ করার বিষয়ে আলোচনা হয়েছে৷ এদিকে, মুখ্যসচিব মনোজ কুমার, টিপিএসসি-র চেয়ারম্যান জগদীশ সিং, সাধারণ প্রশাসন (পাসর্োনাল অ্যান্ড ট্রেনিং) দফতরের প্রধানসচিব এলএইচ ডারলং, কমিশনার অব ইনকোয়ারি এন ডারলং, পরিকল্পনা ও সমন্বয় দফতরের সচিব অপূর্ব রায় সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top