News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রক্তদানে বাধা, হু’র হস্তক্ষেপ চাইল বামপন্থী ছাত্র ও যুব সংগঠন
Image

রাজ্যে রক্তদানে বাধা, হু’র হস্তক্ষেপ চাইল বামপন্থী ছাত্র ও যুব সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ ত্রিপুরা-য় রক্তদান শিবিরে হামলার অভিযোগ এনে বামপন্থী ছাত্র ও যুব সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ চেয়েছে৷ পাশাপাশি একই বিষয়ে ১১টি আন্তর্জাতিক এবং ২টি জাতীয় সংগঠনেরও হস্তক্ষেপ চেয়েছে৷


শুক্রবার সাংবাদিক সম্মেলনে ডিওআইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ত্রিপুরায় এখন রক্তদান শিবিরে বাধা দেওয়া হচ্ছে৷ তিনি সরাসরি শাসক দল বিজেপি-কে নিশানা করে বলেন, রক্তশূন্যতায় ত্রিপুরার হাসপাতালগুলি ধুঁকছে৷ রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন৷ অথচ, স্রেফ রাজনৈতিক স্বার্থে বামেদের আয়োজিত রক্তদান শিবিরে বাধা দেওয়া হচ্ছে৷


তাঁর কথায়, সম্প্রতি দুটি ঘটনায় বামপন্থী ছাত্র-যুব কর্মীরা রক্তদান শিবিরে অংশ নিয়ে আক্রান্ত হয়েছেন৷ শুধু তাই নয়, শাসক দলের সমার্থকরা বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন করছেন৷ রক্তদানেও রাজনীতি টেনে আনা অত্যন্ত দুর্ভাগ্যের বলে তিনি মন্তব্য করেন৷ তাই, বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এ-বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ চেয়েছে৷ তাঁর বক্তব্য, সমস্ত ঘটনা এবং ত্রিপুরার বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে বিশ্ব স্বাস্থ্যকে চিঠি পাঠানো হয়েছে৷ ওই চিঠির প্রতিলিপি ১১টি আন্তর্জাতিক এবং দুটি জাতীয় সংগঠনের কাছেও পাঠানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top