News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে যৌথবাহিনী-র জালে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ সক্রিয় জঙ্গি
Image

নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে যৌথবাহিনী-র জালে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ সক্রিয় জঙ্গি

কোহিমা / ইটানগর, ২৭ জুন (হি.স.) : নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে যৌথবাহিনী-র অভিযানে সাফল্য এসেছে। আগ্নেয়াস্ত্র সহ পাঁচ সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। জানা গেছে, নাগাল্যান্ডে যৌথ বাহিনীর অভিযানে এনএসসিএন (কেএন)-এর সক্রিয় সদস্যকে জালে তোলা সম্ভব হয়েছে। তার কাছ থেকে ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আত্মগোপনকারী জঙ্গি দলের সদস্যের উপস্থিতির সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এই সাফল্য মিলেছে বলে দাবি করেন অসম রাইফেলস-এর জনসংযোগ আধিকারিক লেফটেনান্ট কর্নেল সুমিত কে শর্মা।

এদিকে, অরুণাচল প্রদেশেও যৌথ বাহিনী বিরাট সাফল্য পেয়েছে। প্রদেশের সাংড়া এলাকা থেকে আলফা (স্বাধীন)-এর চার কট্টর ক্যাডারকে অস্ত্রশস্ত্র সহ যৌথ বাহিনী গ্রেফতার করেছে।

এ তথ্য দিতে গিয়ে অসম রাইফেলস-এর জনসংযোগ আধিকারিক আজ জানান, নাগাল্যান্ডের ডিমাপুর জেলায় তোলুভি এলাকায় এনএসসিএন (কেএন) সক্রিয় সদস্য রাজা পিয়ু জৈল সেমাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তিনটি ম্ষাগাজিন সহ ৯ এমএম পিস্তল এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। তিনি বলেন, ধৃত জঙ্গিকে অস্ত্র সমেত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অসম রাইফেলস-এর ষষ্ঠ এবং নবম রেজিমেন্ট ও অসম পুলিশের যৌথ অভিযানে অরুণাচল প্রদেশের সাংড়া এলাকা থেকে আলফা-স্বাধীনের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশ জানিয়েছে, উজান অসমের তিনসুকিয়া জেলার পেঙ্গেরি থানার নিউ কাঠালগুড়ি গ্রামের টিকসের মোরান ওরফে অর্জুন অসম (৩১), লখিমপুর জেলার ঢকুয়াখানার কাথারবাড়ি গ্রামের আলফা (স্বাধীন)-এর স্বঘোষিত সার্জেন্ট মেজর অরূপ দোওরা ওরফে অঞ্চন অসম (৩৬), তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা থানার অন্তর্গত খামানপথার গ্রামের সুরজিৎ দোওরা ওরফে খামন অসম (৩৪) এবং তিনসুকিয়া জেলার টাকুলিগাঁওয়ের জিন্টু অসম (২৬)-কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top