News Flash

  • Home
  • Uncategorized
  • রিপোর্ট দেখার পরই দেওয়া হবে অনুমতি, রাম দেবের ওষুধ-বিবাদ প্রসঙ্গে আয়ুষ মন্ত্রী
Image

রিপোর্ট দেখার পরই দেওয়া হবে অনুমতি, রাম দেবের ওষুধ-বিবাদ প্রসঙ্গে আয়ুষ মন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ নাজেহাল সমগ্র বিশ্ব। ত্রস্ত ভারতও। এই মহামারি থেকে বিশ্ববাসীকে রেহাই দিতে হন্যে হয়ে প্রতিষেধকের খোঁজ চালাচ্ছেন সারা বিশ্বের গবেষকরা। এমতাবস্থায় ৭ দিনে করোনা-সারানোর গ্যারান্টি দিয়ে আয়ুর্বেদিক ওষুধ বাজারে আনল যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। পতঞ্জলির তরফে ১০০ শতাংশ ক্ষেত্রে করোনা সারানোর দাবি করা হয়েছে।

কিন্তু, রিপোর্ট দেখার পর এবং তদন্তের পরই ওই ওষুধকে অনুমতি দেওয়া হবে, বুধবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। বুধবার আয়ুষ মন্ত্রী জানিয়েছেন, ‘এটা অত্যন্ত ভালো বিষয় যে, দেশকে নতুন ওষুধ দিচ্ছেন বাবা রামদেব। কিন্তু, নিয়ম অনুযায়ী সেই ওষুধ প্রথমে আয়ুষ মন্ত্রকে আসবে। তাঁরা রিপোর্ট পাঠানোর কথাও বলেছেন। সেই বিষয়টি দেখছি আমরা, রিপোর্ট দেখার পরই অনুমতি দেওয়া হবে।’

প্রসঙ্গত, পতঞ্জলির তরফে ১০০ শতাংশ ক্ষেত্রে করোনা-নিরাময়ের দাবি করার পর পরই বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। ওই ওষুধ সম্পর্কে সবিস্তার জানানোর জন্য আয়ুর্বেদ সংস্থাটিকে নির্দেশ দিয়েছে আয়ুষ মন্ত্রক। ওষুধের গুণাগুণ পরীক্ষা না হওয়া পর্যন্ত বিজ্ঞাপন দিতে নিষেধ করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top