News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাংক কর্মীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে কোন আপস নয় : অর্থমন্ত্রী
Image

ব্যাংক কর্মীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে কোন আপস নয় : অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.):  ব্যাংককর্মীদের সুরক্ষা এবং সম্মান নিয়ে কোন রকমের আপস করা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সম্প্রতি গুজরাটের সুরাটে এক মহিলা ব্যাংক কর্মীকে ব্যাংক চত্বরের মধ্যেই নিগ্রহ করা হয়। তারই প্রেক্ষিতে বুধবার টুইট করে এই কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ওই ব্যাংক কর্মীকে নিগ্রহ করার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন গোটা বিষয়টির ওপর তার নজর রয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে বিষয়টি নিয়ে সুরাটের পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে ওই ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে অবিলম্বে বাহিনীর থেকে সাসপেন্ড করা হবে।

টুইটারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও লিখেছেন, দেশের সমস্ত ব্যাংক কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করাটা কেন্দ্রের অন্যতম অগ্রাধিকার।কারণ করোনার এই সংকটকালেও ব্যাংক কর্মীরা নিরন্তন তাদের কর্তব্য পালন করে চলেছেন। তাই তাদের সুরক্ষা এবং সম্মান নিয়ে কোনও আপস করা হবে না।বিষয়টি নিয়ে সুরাটের জেলা শাসকের সঙ্গেও আলোচনা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top