News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরি অবস্থা : আজ কালো দিবস পালন করবে বিজেপি
Image

জরুরি অবস্থা : আজ কালো দিবস পালন করবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ ১৯৭৫ সালের জরুরি অবস্থা-কে স্মরণ করে বিজেপি ত্রিপুরায় কালো দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ সারা ত্রিপুরায় পারস্পরিক দূরত্ব এবং লকডাউনের নির্দেশিকা মেনে প্রায় ৩ হাজার স্থানে দলীয় কর্মী সমার্থকরা প্ল্যা-কার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেবেন৷ এ-বিষয়ে বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রায় ৩০ হাজার কর্মী-সমর্থক ওই কর্মসূচিতে অংশ নেবেন৷ তাঁর কথায়, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেস লজ্জাবোধ করে না৷ তাই, তাঁদের গণতন্ত্রের কলঙ্কজনক অধ্যায় মনে করিয়ে দিতে চাই৷


তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল৷ দেশের গণতন্ত্রে এক কলঙ্কজনক অধ্যায়ের রচনা হয়েছিল৷ তাই, কেন্দ্রীয় নির্দেশ অনুসারে আগামীকাল বিকেল চারটায় সমস্ত বুথে কর্মকর্তারা গলায় প্ল্যা-কার্ড ঝুলিয়ে জরুরি অবস্থার নিন্দা জানাবেন৷ তাঁর কথায়, রাজ্য কমিটির পদাধিকারী, দলের সকল নির্বাচিত প্রতিনিধিগণ, জেলা কমিটি, মণ্ডল কমিটি তথা সমস্ত মোর্চার পদাধিকারী সহ সদস্য এবং সদস্যাগণ ও ত্রিপুরার প্রত্যেক বুথ কমিটি এবং বুথের সমস্ত পৃষ্ঠাপ্রমুখদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে সবর্োচ্চ ২০ জন একত্রিত হয়ে ওই কর্মসূচি পালনে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top