News Flash

  • Home
  • Uncategorized
  • অম্বুবাচিতে মন্দিরের বাইরে নিয়মরক্ষার সিঁদুর খেললেন মহিলারা
Image

অম্বুবাচিতে মন্দিরের বাইরে নিয়মরক্ষার সিঁদুর খেললেন মহিলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ করোনা-র প্রকোপে অম্বুবাচি উপলক্ষ্যে মহিলাদের সিঁদুর খেলা সম্ভব হয়নি৷ প্রতি বছর অম্বুবাচি-তে বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে মহিলারা সিঁদুর খেলেন৷ কিন্তু, এ-বছর জেলাশাসকের নির্দেশে মন্দিরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে৷ তাই অনেকেই পূজা দিতে এসে মন্দির বন্ধ দেখে ফিরে গেছেন৷ ফটকের বাইরে কয়েকজন মহিলা সিঁদুর খেলে নিয়ম রক্ষা করেছেন মাত্র৷


এ-বিষয়ে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের প্রধান পুরোহিত দুলাল চক্রবর্তী বলেন, সরকারি আদেশ মেনে মন্দিরের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক নির্দেশ দিয়েছেন অম্বুবাচি চলাকালীন মন্দিরের প্রধান গেট বন্ধ রাখতে হব৷ করোনা মোকাবিলায় জেলাশাসক ওই সিদ্ধান্ত নিয়েছেন৷ তবে মন্দিরে পূজার্চনা যথারীতি চলছে৷


আজ সোমবার মন্দিরের গেট বন্ধ থাকায় মহিলারা পূজা না দিয়েই ফিরে গেছেন৷ তবে কয়েকজন মহিলা মন্দিরের গেটের বাইরেই সিঁদুর খেলেছেন৷ জনৈক মহিলা এ-বিষয়ে বলেন, স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় আমরা সিঁদুর খেলি৷ অম্বুবাচিতে এই রেওয়াজ দীর্ঘদিন ধরেই পালন করছি আমরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top