News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব যোগা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে কর্মসূচি
Image

বিশ্ব যোগা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ বিশ্ব যোগা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে রাজধানী আগরতলা শহর সব রাজ্যের প্রতিটি জেলা মহকুমা সহ সর্বত্র নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ যোগা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেকে যোগায় অংশগ্রহণ করেন৷ আগরতলায় আয়োজিত যোগা অনুষ্ঠানে অংশ নিয়ে বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন সুস্থ থাকার অন্যতম উপায়৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ বছর আগে এই যোগা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই যোগা অনুষ্ঠান গোটা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে৷ গোটা বিশ্ব এর মান্যতা দিয়ে বিশ্বজুড়ে যোগা দিবস পালন করা হয়৷

শরীর এবং মন সুস্থ রাখার জন্য প্রত্যেককে যোগায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা৷ রাজধানীর হিন্দি সুকলেও আজ যথাযোগ্য মর্যাদায় যোগা দিবস পালন করা হয়৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা৷ যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন যোগা একটি পৌরাণিক ধারণা৷ বর্তমানে যোগা দিবসের তাৎপর্য সম্পর্কে মানুষ যথেষ্টভাবে অবগত হয়েছেন৷ সে কারণেই যোগা দিবসের তাৎপর্য নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে৷ যোগা দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বিস্তৃতভাবে বক্তব্য রাখেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ সকল অংশের জনগণকে জোগায় অংশ নিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷ কল্যাণপুরে আজ যোগা দিবস পালিত হয়৷ স্কাউট অ্যান্ড গাইড এর উদ্যোগে যোগা দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরি৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবক-যুবতীদের পাশাপাশি সকল অংশের জনগণকে যোগায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিধায়ক৷ দক্ষিণ ত্রিপুরা জেলার দুনিয়াতেও যোগা দিবস পালিত হয়েছে৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ বিলোনিয়া বিকেআই ইনডোর গেমস হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
এদিকে সোনার মেয়ে দীপা কর্মকার ঘরে বসেই যোগায় অংশ নেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ দীপা কর্মকার বলেন করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়ার উপায় নেই, ঘরে বসেই যোগায় শামিল হতে হবে৷ তিনি রাজ্যবাসী সুস্বাস্থ্য কামনা করেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top