News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩ জুন উত্তরাখণ্ড এবং সংলগ্ন উত্তর প্রদেশে ঢুকে পড়বে বর্ষা : আইএমডি
Image

২৩ জুন উত্তরাখণ্ড এবং সংলগ্ন উত্তর প্রদেশে ঢুকে পড়বে বর্ষা : আইএমডি

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): সুখবর! আগামী ২৪ ঘন্টার মধ্যেই পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডে ঢুকে পড়বে বর্ষা। শুধুমাত্র উত্তরাখণ্ড নয়, সংলগ্ন উত্তর প্রদেশেও আগমণ হবে বর্ষার। সোমবার এই সুখবর দিলেন ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডেপুটি ডিরেক্টর আনন্দ শর্মা।

আইএমডি-র ডেপুটি ডিরেক্টর আনন্দ শর্মা এদিন জানিয়েছেন, ২৩ জুন উত্তরাখণ্ড এবং সংলগ্ন উত্তর প্রদেশে ঢুকে পড়বে বর্ষা। এরপর ২৪-২৫ জুনের মধ্যে, উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং রাজস্থানের বিস্তীর্ন প্রান্তে ঢুকে পড়বে বর্ষা।

বর্ষার আগমণের আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। সোমবার ভোর থেকেই ব্যাপক  বৃষ্টি হয় দিল্লিতে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ২৪-২৫ জুনের মধ্যেই বর্ষার আগমণ হতে চলেছে দিল্লি-এনসিআর অঞ্চলে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top