News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে রক্তদান শিবিদ্দ
Image

ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে রক্তদান শিবিদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করার পর থেকে রাজ্যে রক্তদান এর প্রবণতা অনেকটাই কমে গিয়েছিল৷ রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তশূন্যতা দেখা দিয়েছে৷ তাতে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রক্তদানে এগিয়ে আসার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বর্গর কাছে আবেদন জানানো হয়৷ ইতিমধ্যেই এই আহবানে সাড়া দিয়ে বিভিন্ন অংশের মানুষজন রক্তদানে এগিয়ে আসতে দেখা যাচ্ছে৷

রবিবার আগরতলা প্রেসক্লাবে ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রক্তদান শিবির এর আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপি বিশেষ ভূমিকা পালন করে চলেছে৷

ফিজিওথেরাপিস্টরা পরিষেবা প্রদানের পাশাপাশি রক্তদান সহ বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ প্রত্যেককে সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তস্বল্পতার কথা মাথায় রেখে সকলকেই রক্তদান শিবিরে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ রাজ্যে চিকিৎসা পরিষেবাচিকিৎসকদে পাশাপাশি ফিজিওথেরাপিস্টদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top