News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের বিরুদ্ধে দুটি যুদ্ধ করছে ভারত, দাবি কেজরিওয়ালের
Image

চিনের বিরুদ্ধে দুটি যুদ্ধ করছে ভারত, দাবি কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২২ জুন (হি. স.): চিনের বিরুদ্ধে দুটি যুদ্ধ করছে ভারত। একটি যুদ্ধ চিনের বিরুদ্ধে সীমান্তে চলছে অপরটি দেশের ভেতরে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলছে। আমাদের ২০ জন বীর পিছু হটেনি। তেমনি আমরাও হাল ছাড়ব না  দুইটি যুদ্ধই আমরা জিতব বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কেন্দ্রের তরফে পূর্ণ সহযোগিতা পাওয়া গিয়েছে। দুটি সরকার মিলে করোনার বিরুদ্ধে লড়াই করছে। দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৬০০০। সক্রিয় আক্রান্তের সংখ্যা এক হাজার হতে এক সপ্তাহ সময় লেগেছে।

দিল্লিতে করোনা পরীক্ষার যে বেড়েছে তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে দিল্লিতে দিনে পাঁচ হাজার পরীক্ষা হত। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার।হোম কোয়ারান্টিনে থাকা করোনা রোগীদের এখন অক্সিমিটার দেওয়া হচ্ছে এতে একজন রোগী নিজেই শরীরের অক্সিজেনের মাত্রা জানতে পারে।ফোন করলে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য কর্মীদের সহায়তা। যুদ্ধকালীন তৎপরতায় করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। দিল্লিতে এইসময় ৭ হাজার শয্যা খালি রয়েছে। আগামী দিনে করোনা চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা সংখ্যা অভাব দেখা দেবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top