News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তেজনার পারদ চড়ছে! এলএসি-র কাছে যুদ্ধ ও বোমারু বিমান মোতায়েন করল চিন
Image

উত্তেজনার পারদ চড়ছে! এলএসি-র কাছে যুদ্ধ ও বোমারু বিমান মোতায়েন করল চিন

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের পর থেকেই ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে, এমতাবস্থায় লাদাখ-ঝামেলা নিয়ে সোমবার ফের দুই দেশের মধ্যে, চিনের দিকে মোলডোতে শুরু হয়েছে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক। এই পরিস্থিতিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনা মোতায়েন দেখে রীতিমতো ভীত হয়ে পড়েছে চিন, তাই এবার যুদ্ধ ও বোমারু বিমান মোতায়েন করল চিন।

গালওয়ান উপত্যকায় ১৫/১৬ জুন রাতে রক্তাক্ত সংঘর্ষের পর, এই প্রথম সোমবার পূর্ব লাদাখের চুশুল-মোলডোতে চলছে কর্পস কমান্ডার পর্যায়ের দ্বিতীয় বৈঠক। ভারতের পক্ষ থেকে ১৪ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চিনের পক্ষ থেকে দক্ষিণ শিনজিয়া‍ংয়ের সৈন্য জেলা প্রধান মেজর জেনারেল লিয়ু লিন আরও একবার সোমবার বেলা ১১.৩০ মিনিট থেকে সামনা-সামনি বসে বৈঠকে বসেছেন। এর আগে শেষ বৈঠক হয়েছিল ৬ জুন।

বৈঠক-পরিস্থিতিতেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ ও বোমারু বিমান মোতায়েন করছে চিন। ভারত অবশ্য সতর্ক রয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চারটি জায়গায় অতিরিক্ত যুদ্ধবিমান, বোমারু বিমান মোতায়েনের দিকে ধ্যান রাখছে ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top