News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়েন্দা পুলিশকে কুপিয়ে ঘায়েল করার ঘটনায় জড়িত নেশা মাফিয়া মন্টু গ্রেপ্তার
Image

গোয়েন্দা পুলিশকে কুপিয়ে ঘায়েল করার ঘটনায় জড়িত নেশা মাফিয়া মন্টু গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ জুন৷৷ নেশা বিরোধী অভিযানে গিয়ে ২৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের পর নেশা কারবারিদের হাতে এক গোয়েন্দা পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আহত করার মূল মাস্টারমাইন্ড তথা ব্রাউন সুগার কারবারি পুলিশের জালে৷ ধৃত নেশা কারবারির মিন্টু মিয়া (৫০) পিতা মৃত ইয়াসিন আলি৷ পানিসাগর মহুকুমা রৌয়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা৷ চুরাইবারি থানার পুলিশ ধৃত নেশা কারবারিকে আজ জেলা আদালতে প্রেরণ করেছে৷


ঘটনার বিবরণে প্রকাশ,গত ১৮ জুন উত্তর জেলার চুরাইবারি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ, চুরাইবারি থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক যৌথভাবে নেশা বিরোধী অভিযানের জন্য উৎ পেতে বসে থাকেন৷ বেলা ঠিক ২:৩০ মিনিট নাগাদ লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের প্রেমতলা গৌরীপুর সড়কের উপর ৪/৫ জনের একটি নেশা কারবারীদের দলকে আটক করে গোয়েন্দা পুলিশের ৩ জন কর্মী৷ গোয়েন্দা পুলিশের কর্মীরা নেশা কারবারিদের পথ আটকিয়ে ২ প্যাকেট ব্রাউন সুগার তাদের হাতে নেওয়ার সাথে সাথে নেশা কারবারিদের দলটি গোয়েন্দা পুলিশের উপর আক্রমণ চালায়৷


বিশেষ করে গোয়েন্দা পুলিশ কর্মী জি এম উদ্দিনকে প্রচন্ড মারপিট করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি পেঠ ও পিঠে আঘাত করে৷ তখন গুরুতরভাবে আহত গোয়েন্দা পুলিশ কর্মী জিএম উদ্দিন প্রাণনাশের আশঙ্কা দেখে চিৎকার করলে আশপাশে জনগণ ছুটে এলে ৪/৫ জনের নেশা কারবারির দলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷চুড়াইবাড়ি থানার পুলিশ ও মহাকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর ভাবে আহত গোয়েন্দা পুলিশ কর্মীকে কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন৷ চিকিৎসক গোয়েন্দা পুলিশ কর্মী জিএম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করলে ধর্মনগর থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচর নিয়ে যাওয়া হয়৷ঘটনার খবর পেয়ে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফেন্সিং ডার্লং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন৷ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া নেশা কারবারীদের পায়ের জুতো সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ৷সাথে টট্ট০৫/৬৪৮৩ নম্বরের লাল রঙ্গের একটি এচিভার বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমে পড়ে৷

অবশেষে গতকাল উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক, চুরাইবারি থানার ওসি, পানিসাগর থানার ওসি ও তদন্তকারী অফিসার বিশাল পুলিশ বাহিনী নিয়ে পানিসাগর মহুকুমার পদ্মবিল বরার বাজার এলাকার গভীর জঙ্গলের মুসবিবর মিয়ার বাড়ি থেকে কুখ্যাত নেশা কারবারি ও গোয়েন্দা পুলিশের উপর আক্রমণের মূল মাস্টারমাইন্ড মিন্টু মিয়া(৫০) পিতা-মৃত ইয়াসিন আলীকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃত মিন্টু মিয়ার বাড়ি পানিসাগর মহাকুমার রৌয়া গ্রাম পঞ্চায়েতের চামটিল্লা এলাকার ৩ নং ওয়ার্ডে৷


পাশাপাশি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর ২ নং ওয়ার্ডে মিন্টু মিয়া তার দলবল নিয়ে ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে এসেছিল৷আর যখন পুলিশ তাদেরকে আটক করতে যায় তখন পুলিশের উপর অতর্কিত হামলা চালায় মিন্টু মিয়ার নেতৃত্বে তার সাঙ্গ পাংগরা৷আর তাতে এক গোয়েন্দা পুলিশের কর্মী গুরুতর ভাবে ছুরির আঘাতে আহত হয়ে বর্তমানে বহিঃ রাজ্য শিলচরে চিকিৎসাধীন৷


তারপর থেকে মিন্টু মিয়াকে জালে তুলতে পুলিশ মাঠে নেমে পড়ে৷ অবশেষে গতকাল গভীর রাতে মিন্টু মিয়ার চামটিল্লার বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গভীর জঙ্গলে থাকা একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে৷ আজ ৫ দিনের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে৷ পুলিশ সূত্রে আরো জানা যায়, এই ঘটনার সাথে জড়িত আরও এক মাস্টারমাইন্ড ধারালো ছুরি দিয়ে জি এম উদ্দিন নামের গোয়েন্দা পুলিশের কর্মীকে প্রাণের মারার চেষ্টাকারী খুবশীঘ্রই পুলিশের জালে ধরা পড়বে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top