News Flash

  • Home
  • Uncategorized
  • শর্তসাপেক্ষে রথযাত্রায় অনুমতি, সুপ্রিম আদেশ মানতে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা পুরীতে
Image

শর্তসাপেক্ষে রথযাত্রায় অনুমতি, সুপ্রিম আদেশ মানতে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা পুরীতে

ভুবনেশ্বর, ২২ জুন (হি.স.): সোমবার রাত ন’টা থেকে বুধবার দুপুর দুটো পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে পুরী।  সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দেওয়ার পরই আজ ৪১ ঘণ্টা পুরীতে সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানিয়ে ওডিশা সরকার।

এর আগে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি এ এস বোপান্না এই তিন সদস্যের শর্তসাপেক্ষে ওডিশার পুরীতে রথযাত্রার অনুমতি দেন । শীর্ষ আদালত জানিয়েছে, একমাত্র রথের সঙ্গে জড়িত যাঁরা সেই সেবাইত ও পাণ্ডারা ছাড়া কেউই থাকতে পারবেন না। মানতে হবে করোনা সংক্রান্ত সবরকম স্বাস্থ্যবিধি। সর্বোচ্চ আদালত জানিয়েছে, পুরীর জগন্নাথ মন্দির কমিটি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বয়ে রথযাত্রার আয়োজন করা যাবে। এরপরই করোনা পরিস্থিতিতে রথযাত্রার আয়োজনে সব রকম সতর্কতা অবলম্বন করতেই পুরীতে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করে রাজ্য সরকার । ওডিশা সরকার জানিয়েছে আজ রাত ন’টা থেকে বুধবার দুপুর দুটো পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে পুরী।  

উল্লেখ্য, এদিনের । শুনানিতে কেন্দ্রের তরফে বলা হয়েছে, লোকসমাগম ছাড়া রথে তাদের আপত্তি নেই। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রখযাত্রা কোটি কোটি মানুষের বিশ্বাসের জিনিস। এবার যদি রথ না বেরোয় তবে আগামী ১২ বছর রীতি অনুযায়ী রথ বেরোতে পারবে না। কেবলমাত্র যেসব লোকের করোনা পরীক্ষায় নেগেটিভ, তাঁরাই রথের কাছে থাকবেন। একই বক্তব্য ওডিশা সরকারেরও। তারাও নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করে রথযাত্রার পক্ষে। ওডিশা সরকার এও জানিয়েছে, তাদের সব বিভাগই প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে তৈরি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশমতো তারা কাজ করবে। আবেদনকারী ওডিশা বিকাশ পরিষদ জানিয়েছে, পুরীর মন্দিরের অন্তত ২৫০০ জন পাণ্ডা রয়েছেন। কেবল যাঁরা রথযাত্রার সঙ্গে জড়িত তাঁদেরই ঢুকতে দেওয়া হোক। এরপরই সবদিক বিচার করে শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দেয় ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top