News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে পুড়ে ছাই বসতঘর নাশকতার অভিযোগ থানায়
Image

আগুনে পুড়ে ছাই বসতঘর নাশকতার অভিযোগ থানায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে৷ গতকাল গভীর রাতে আমতলি থানাধীন রায় কলোনিপাড়া এলাকায় ওই অগ্ণিকাণ্ডের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে৷ বাড়ির মালিক শিলা দাস জানিয়েছেন, অগ্ণিকাণ্ডে বাড়ির সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে৷


শিলা দাস জানান, গতকাল রাতে তিনি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন৷ রাত ২টা ৪০ মিনিট নাগাদ স্থানীয় লোকজন ঘরে আগুন দেখতে পান৷ সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন৷ তাঁরাই খবর দেন দমকল বাহিনীকে৷ তিনি বলেন, দমকল বাহিনীর জওয়ানরা আসতে কিছুটা সময় নিয়েছেন৷ টানা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন আয়ত্তে এনেছেন৷ কিন্তু আগুনে পুড়ে সবকিছু ছারখার হয়ে গেছে৷


তাঁর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে এই অগ্ণিকাণ্ডের ঘটনা সংগঠিত করা হয়েছে৷ এ-ব্যাপারে আমতলি থানায় তিনি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ অগ্ণিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে৷

অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি প্রয়োজনীয় সাহায্য প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ প্রশাসনের কর্মকর্তারা অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন৷ প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপৎকালীন সাহায্য প্রদান করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top