News Flash

  • Home
  • Uncategorized
  • বামাল নেশাকারবারি গ্রেপ্তার ছিনাইহানিতে
Image

বামাল নেশাকারবারি গ্রেপ্তার ছিনাইহানিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ করোনা প্রকোপের মধ্যেও নেশাকারবারিদের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে ত্রিপুরায়৷ আগরতলার এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানি এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে৷ তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ধৃত রাহুল বৈশ্যের বিরুদ্ধে এনডিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷


পুলিশ জানিয়েছে, রাহুল বৈশ্য এয়ারপোর্ট থানা এলাকার ছিনাইহানিতে বেশ কিছুদিন ধরে নেশা কারবার চালিয়ে যাচ্ছিল৷ শুক্রবার রাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ তার বাড়িতে হানা দেয়৷ বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে নেশা জাতীয় ট্যাবলেট এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে৷
স্থানীয়দের অভিযোগ, এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছিল৷ ধৃত নেশা কারবারির কঠোর শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ৷ পুলিশ রাহুলকে জিজ্ঞাসাবাদ করে তার কাছে নেশা কারবারে যুক্ত আরও কয়েকজনের নাম উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top