News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্ডাস্ট্রি লবির উপর চলত,আজও চলে, বিস্ফোরক অভিযোগে সরব শ্রীলেখা মিত্র
Image

ইন্ডাস্ট্রি লবির উপর চলত,আজও চলে, বিস্ফোরক অভিযোগে সরব শ্রীলেখা মিত্র

কলকাতা, ১৯ জুন ( হি স): অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা যেন নাড়িয়ে দিয়েছে সিনে জগতকে। অভিনেতার মৃত্যু যেন কেউ মানতে পারছে না। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুতে উঠে এসেছে নানান প্রশ্ন। আর এবার ‘ইন্ডাস্ট্রি লবির উপর চলত, আজও চলে’ বলে সরাসরি আঙুল তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় নিজের চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে অভিযোগ তুলেছেন অভিনেত্রী।

অভিনেতা অভিযোগ তুলেছেন,ইন্ডাস্ট্রিতে তাঁর ‘গডফাদার’ বলে কেউ ছিল না। তাই ইন্ডাস্ট্রিতে তাঁকে নিজের জায়গা তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছে। শুধু মেয়েরা নয়, ইন্ডাস্ট্রিতে ছেলেদেরও অনেক অযাচিত ঘটনার শিকার হতে হয়। কারণ ইন্ডাস্ট্রিতে পাওয়ার গেম চলে। তিনি নিজেও এই গেমের শিকার।তখন ছবি মানেই ছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। তাঁদের মধ্যে চেষ্টা করেনও নিজের নাম আনতে পারেননি শ্রীলেখা। কারণ তখন থেকেই ইন্ডাস্ট্রি লবির উপরে চলত। আজও চলে।সুশান্তের ঘটনা টেনে অভিনেত্রী বলেন, ‘সাদা জামাকাপড় পরে, চোখে ডার্ক সানগ্লাস পরে প্লিজ শোক দেখাতে এসো না ইন্ডস্ট্রির লোকজনের। আমি তোমাদের আমার মৃত্যুর পর চাই না’।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top