News Flash

  • Home
  • Uncategorized
  • দু’দিনে বাংলাদেশ থেকে ২৪৫ জন রাজ্যের নাগরিক ফিরেছেন
Image

দু’দিনে বাংলাদেশ থেকে ২৪৫ জন রাজ্যের নাগরিক ফিরেছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ করোনা-প্রকোপে লকডাউনের আবর্তে বাংলাদেশে আটকে থাকা আরও ১২৪ জন ত্রিপুরার নাগরিক আজ শুক্রবার আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ফিরে এসেছেন৷ তাঁদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার পর তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হয়েছে৷ দুদিনে ২৪৫ জন ত্রিপুরার নাগরিক বাংলাদেশ থেকে ফিরেছেন৷


ইতিপূর্বে বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ত্রিপুরার নাগরিক গত ২৮ মে রাজ্যে ফিরে এসেছিলেন৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছিল৷ দ্বিতীয় দফায় গতকাল এবং আজ, দু-দিনে ২৮৮ জন ত্রিপুরার নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করেছিল বিদেশ মন্ত্রক৷ কিন্তু সবাই আসেননি৷

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ১৩৪ জন ত্রিপুরার নাগরিকদের ফিরে আসার সূচি নির্ধারিত হয়েছিল৷ কিন্তু, দুই শিশু সহ ১২২ জন ত্রিপুরার নাগরিক বাংলাদেশ থেকে ফিরেছেন৷ এ-বিষয়ে ল্যান্ড পোর্ট অথরিটির আগরতলা ম্যানেজার দেবাশিস নন্দি গতকাল জানিয়েছিলেন, বাংলাদেশ ফেরত এই সকল ত্রিপুরার নাগরিকদের মধ্যে একটি দেড় মাসের এবং একটি ৯ মাসের শিশু রয়েছে৷


তিনি বলেন, এবার আইসিপি-তে বিশেষ সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে৷ গত ২৮ মে বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিক করোনা সংক্রমিতদের সংস্পর্শে বিএসএফ সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ ওই বিপদ এড়াতে সকলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছিল আজ৷ তাঁর কথায়, ত্রিপুরার নাগরিকদের গ্রহণে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধুমাত্র তাঁরাই সেখানে উপস্থিত ছিলেন৷

এদিকে, বাংলাদেশের আখাউড়ায় লোকনাথ সেবাশ্রমে শান্তিবন মহাশ্মশানে আশ্রিত ঊষাবাজারের একটি পরিবার আজ একইসাথে ত্রিপুরায় ফিরে এসেছেন৷ করোনা-র প্রকোপে লকডাউনে ওই পরিবারটি আটকা পড়েছিলেন৷ তাঁরা দীর্ঘদিন ওই আশ্রমে আশ্রিত ছিলেন৷


এদিকে, আজ বাংলাদেশ থেকে ১৫৪ জন ত্রিপুরার নাগরিকদের ফিরে আসার সূচি নির্ধারিত হয়েছিল৷ কিন্তু, ১২৩ জন ত্রিপুরার নাগরিক এদিন ফিরেছেন৷ পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী ১৮৮ জন বাংলাদেশ থেকে ফেরার তালিকা তৈরি হয়েছিল৷ তার মধ্যে দুই দিনে ২৪৫ জন ফিরেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top