News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা বিরোধী অভিযানে প্রচুর চোলাই মদ ধবংস কদমতলায়
Image

নেশা বিরোধী অভিযানে প্রচুর চোলাই মদ ধবংস কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ জুন৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে প্রচুর পরিমাণ দেশী মদ বিনষ্ট করলো উত্তরের কদমতলা থানার পুলিশ৷ বিশেষ করে চা বাগান এলাকাগুলিতে দেশী মদের চাহিদা রয়েছে৷ আর দীর্ঘদিন থেকে চা বাগান এলাকাগুলিতে বাংলা মদ তৈরি করে আসছিল স্থানীয় নেশা কারবারিরা৷ আর কদমতলা থানা এলাকার বিভিন্ন বাগান থেকে তৈরি হওয়া দেশি মদ ধর্মনগর মহাকুমার বিভিন্ন জায়গায় পাচার হয়ে আসছিলো৷

কদমতলা পুলিশের কাছে বহুদিন থেকে দেশি বাংলা মদের রমরমা ব্যবসার খবর ছিল৷ তাই আজ কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও সেকেন্ড ওসী বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাঙাল জুম, ছয় দ্রোন ও সরলা চা বাগান এলাকার বস্তি বাড়ি ঘরে হানা দেয়৷বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে প্রায় ৭ থেকে ৮ শ লিটার দেশী মদ এবং মদ তৈরীর সামগ্রী বিনষ্ট করেন৷আগামীতেও তাদের এধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানায় কদমতলা থানার পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top