News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘরে পুলিশের উপর হামলা করল গাঁজা পাচারকারীরা চলল শূণ্যে গুলি
Image

মেলাঘরে পুলিশের উপর হামলা করল গাঁজা পাচারকারীরা চলল শূণ্যে গুলি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ জুন৷৷ গাঁজাবিরোধী অভিযানে গিয়ে পাচারকারী ও গ্রামবাসীদের আক্রমনের মুখে আট রাউন্ড শূন্যে গুলি চালায় পুলিশ৷ ভাঙ্গচুর হয় পুলিশের দুটি গাড়ি৷ আহত হন এক চালক৷ ঘটনাটি ঘটে মেলাঘর থানাধীন পদ্মলোচন পাড়ায়৷ পুলিশ ২৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়৷বৃহস্পতিবার রাত একটা নাগাদ পদ্মলোচনপাড়ায় একটি পিকআপ ভ্যানে গাঁজা লোডিং চলছে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং গাঁজাসহ গাড়িটি আটক করে৷

পাচারকারীরা গা ঢাকা দেয়৷ কিন্তু গাড়িটি বিকল হয়ে যাওয়ায় চালিয়ে নিয়ে আসতে ব্যর্থ হয় পুলিশ৷ সেসময় আচমকা ৪০/৫০ জন লোক দা টাক্কাল, লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশকে আক্রমন করে৷ খবর পেয়ে সাথে সাথে থানা থেকে টিএসআর সহ অতিরিক্ত বাহিনী ছুটে যায়আক্রমনকারীদের হটিয়ে দিতে পুলিশ একে ৪৭ ও রিভালবার থেকে শূন্যে ৮ রাউন্ড গুলি ছুড়ে৷ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ৷ তবে গ্রেপ্তারের কোন খবর নেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top