News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে ব্যবসা করছেন শান্তিরবাজারের কিছু সব্জী ব্যবসায়ী
Image

বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে ব্যবসা করছেন শান্তিরবাজারের কিছু সব্জী ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ জুন৷৷ বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে দোকান করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হচ্ছে শান্তির বাজারের কিছু সংখ্যক সব্জী ব্যাবসায়ীদের৷ আজ শান্তির বাজারের সাপ্তাহিক বাজার বার৷  এই সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে শান্তির বাজারের গ্রামীন এলাকার কিছুসংখ্যক কৃষক উনাদের উৎপাদিত ফসলনিয়ে বাজারে বিক্রি করারজন্য আসেন৷  কিন্তু দেখাযায় যে সকল সব্জী বিক্রেতা প্রতিনিয়ত কৃষকদের কাছথেকে সব্জী ক্রয়করে বিক্রি করে তারা আরামের সহিত সেডঘরে সব্জী বিক্রিকরে৷  কিন্তু পকৃত কৃষকরা উনদের উৎপাদিত ফসলগুলি নিয়ে বাইরে বসতেহয়৷  এতেকরে বর্ষার সময় উনাদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয়৷ 

আজ সকালথেকে বৃষ্টি হবার কারনে কিছু সংখ্যক কৃষক ছাতা মাথায় দিয়ে আর কিছুসংখ্যক কৃষক বৃষ্টিতেই ভিজে উনাদের উৎপাদিত ফসল বিক্রি করারজন্য বসে রয়েছে৷  বৃষ্টির ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়কে সমস্যার সন্মুখিন হতেহয়৷  অপরদিকে দেখাযায় সেডঘরে থাকা সব্জী বিক্রেতারা প্রতিনিয়ত কৃষকদের তুলনায় চওড়া দামে সব্জী বিক্রিকরে৷  অধিক মুনফারলক্ষ্যে সেডঘরে থাকা সব্জী বিক্রেতারা সব্জীবিক্রিকরে৷ 

তাই অধিকাংশ ক্রেতা বৃষ্টির জলে ভিজেও সব্জী ক্রয় করারজন্য বাইরের দোকানগুলিতে ছুটেযায়৷  তাই গ্রামীন এলাকার কৃষকদের দাবী বাজার কমিটি উনাদের ব্যাবসার সুবিধার্থে অস্থায়ীভাবে ছাউনিদিয়ে সেডঘর বানিয়ে দিলে উনারা খোবই উপকৃত হবেন৷  এতেকরে কৃষকরা এই বর্ষায় কোনোপ্রকার দোকানদারী করে উনাদের পরিবার চালাতে পারবেন৷  এখন দেখার বিষয় এই ছোটখাটো সব্জী বিক্রেতাদের উন্নয়ন স্বার্থে পৌর নিগম ও বাজার কমিটি কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top