News Flash

  • Home
  • Uncategorized
  • উদীয়মান মহিলা ক্রিকেটার আত্মঘাতী
Image

উদীয়মান মহিলা ক্রিকেটার আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুন৷৷ পারিবারিক অশান্তির জেরে ত্রিপুরায় উদীয়মান মহিলা ক্রিকেটার আত্মঘাতী হয়েছেন৷ আয়ান্তি রিয়াং নামের এই ক্রীড়াবিদ গতকাল গভীর রাতে বাড়ির পেছনে গাছে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছেন৷ তিনি শুধু ক্রিকেট নয়, মহিলা ফুটবলেও যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন৷


পুলিশ জানিয়েছে, গোমতি জেলার উদয়পুর মহকুমার তৈনানি-র বাসিন্দা ভগীরথ রিয়াঙের কন্যা আয়ান্তি রিয়াং ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন৷ তিনি গর্জি কেপিসি বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিলেন৷ ইতিপূর্বে মহিলা ফুটবলার হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন৷ পরবর্তীতে তাঁর ক্রিকেটের প্রতি ঝেঁক বাড়ে৷ ক্রিকেটেও সুনামের সাথেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷ এ-বছর অনুর্ধ-১৯ প্রতিযোগিতায় জাতীয় স্তরে ত্রিপুরার প্রতিনিধিত্ব করেছেন৷ গতকাল তাকে ঘরে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন৷ হঠাৎ গাছের ডালে তার ঝুলন্ত দেহ দেখতে পান তার মা৷ সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে গাছ থেকে তার দেহ নামিয়ে আনেন৷ তার ফাঁসিতে আত্মহত্যার খবর শুনে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷


প্রতিবেশীদের বক্তব্য, দুই ভাই ও দুই বোন এবং বাবা-মা নিয়ে তার সংসার৷ দুই ভাই আগেই বিয়ে করে আলাদা হয়ে গেছেন৷ মৃতার বাবা ভগীরথ রিয়াং দিনমজুর৷ প্রতিদিন মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে তার মা-কে মারধর করেন৷ গতকাল রাতেও বাবা মদমত্ত হয়ে বাড়ি ফিরে উৎপাত শুরু করলে আয়ান্তি বাধা দেন৷ তাতে তাকেও তার বাবা বকা-ঝকা করেন৷ পারিবারিক অশান্তি এবং বাবা-র উপর অভিমান করেই আয়ান্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top