News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে
Image

২৩ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে

নয়াদিল্লি, ১৬ জুন (হি. স.):  দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই ২৩ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী এই বৈঠকের ডাক দিয়েছেন।বৈঠকে দেশজোড়া করোনা পরিস্থিতি এবং তার থেকে যে আর্থসামাজিক সংকট দেখা দিয়েছে সে বিষয়ে আলোচনা হবে।ওয়ার্কিং কমিটির সকল সদস্যদের বৈঠকে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

মনে করা হচ্ছে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকে ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে। ক্রমাগত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন সোনিয়া গান্ধী।নিজের চিঠিতে সোনিয়া গান্ধী দাবি করেন ভারতকে অর্থনৈতিক উপায় আত্মনির্ভর হতে গেলে আর্থিক অনটন দূর করতে হবে।বাজারে অপরিশোধিত তেলের দাম যখন ক্রমেই কমতে শুরু করেছে। তখন কেন ভারতের বাজারে জ্বালানি তেলের দাম ক্রমেই বেড়ে যাচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top