News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার আংশিক সূর্যগ্রহণ, হরেক অনুষ্ঠান বিআইটিএম-এ
Image

রবিবার আংশিক সূর্যগ্রহণ, হরেক অনুষ্ঠান বিআইটিএম-এ

কলকাতা, ১৬ জুন (হি. স.) : আগামী রবিবার আংশিক সূর্যগ্রহণ। নানাভাবে দিবসটি উদযাপন করবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের অধীন কলকাতার বিড়লা শিল্প ও কারিগরী সংগ্রহশালা (বিআইটিএম)।

চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় (কিছু সময়ের জন্য)। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। চাঁদ সূর্যের আংশিক ঢেকে রাখায় সংঘটিত হয় আংশিক সূর্যগ্রহণ।

রবিবার সকাল ১০টা ৪৬ থেকে দুপুর ২টো ১৭ পর্যন্ত শক্তিশালী দূরবীনের সাহায্যে ওয়েবকাস্টে দেখানো হবে আংশিক সূর্যগ্রহণ। থাকবে প্রশ্নোত্তর ও ছবি আঁকার প্রতিযোগিতা। ১০টা থেকে ৪৫ মিনিটের প্রশ্নোত্তরের বিষয় গ্রহণ। গ্রহণ নিয়ে হরেক সংস্কার রয়েছে মানুষের মনে। সেগুলোই হবে ছবির বিষয়। রবিবার বেলা ১০টা থেকে চারটের মধ্যে স্ক্যান করা ছবি মেল করে পাঠাতে হবে বিআইটিএম-এ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top