News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র ফেরত নাগাল্যান্ডের নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলা কোয়ারেনন্টাইনে
Image

মহারাষ্ট্র ফেরত নাগাল্যান্ডের নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলা কোয়ারেনন্টাইনে

কোহিমা, ১৫ জুন (হি.স.) : মহারাষ্ট্র ফেরত নাগাল্যান্ডের অন্তঃসত্ত্বা জনৈক মহিলার ঠাঁই হল কোয়ারেনন্টাইনে। রাজ্যের পেরেন জেলার আথিবুং এলাকার এই ঘটনা। মহিলার স্বামীও একই কোয়ারেনন্টাইন সেন্টারের আবাসিক।

গত ৯ জুন এই আথি-দম্পতি মহারাষ্ট্র থেকে পৌঁছেন নাগাভূমিতে। প্রথমে তাঁদের চার দিন রাখা হয় জালুকির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে। পরে স্থানান্তরিত করা হয় আথিবুং এলাকার কোয়ারিনন্টাইনে। সরকারি সূত্রে এই খবর মিলেছে। গত ১৩ জুন থেকে দম্পতি রয়েছেন আথিবুং কোয়ারিনন্টাইনে। এখানে তাঁদের জন্য রয়েছে ভালো বন্দোবস্ত। দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে ফুড প্যাকেট ও একটি কিট। বাইবেল থেকে শুরু করে ঘর-গেরস্থালির সব রয়েছে কিটে। আছে কাগজ-কলমও।

এ পর্যন্ত এই কোয়ারিনন্টাইনে আর কেউ নেই। তবে আরও ১৫ জনের দল আসছে এখানে। আথিবুং মহকুমাশাসক (সদর) রূপফউকুতুও নওডি এই খবর দিয়ে জানান, ২৪ বছর বয়সের মহিলাটি আসন্ন সন্তানপ্রসবা। তিনি নয়মাসের অন্তঃসত্ত্বা। আগামী ২৩ জুন প্রসবের সম্ভাব্য ডেট। এই বিষয়টি মাথায় রেখে কাজ করছে প্রশাসনও। মহকুমাশাসক জানান, সরকার এ বিষয়ে তৎপর রয়েছে।

উল্লেখ্য, নাগাভূমিতে এ পর্যন্ত মোট ১৭৭টি কোভিড-১৯ পজিটিভ কেস রয়েছে। ৮৯ জনের চিকিৎসা চলছে। ৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই রাজ্যে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top