News Flash

  • Home
  • Uncategorized
  • দেওয়ানপাশায় গৃহবন্দী ৪৪ পরিবার চরম আর্থিক সংকটে
Image

দেওয়ানপাশায় গৃহবন্দী ৪৪ পরিবার চরম আর্থিক সংকটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ যুবরাজনগর ব্লকের দেওয়ান পাশা গ্রামে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ রেডজোনে থাকা ৪৪টি পরিবার বিগত ১৩ দিন ধরে গৃহবন্দি অবস্থায় পড়ে রয়েছে৷ একই অবস্থা যুব রাজনগর গ্রাম সভার বেশ কিছু এলাকা৷ এই দুটি এলাকায় মোট তিনজন করোনা রোগী পাওয়া গেছে৷ রোগীদের চিকিৎসার জন্য আগরতলায় নিয়ে যাওয়া হয়েছে৷ তিন জন রোগী পাওয়ার পর এই দুটি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে৷


রেড জোন ঘোষণার ফলে এলাকার লোক বাড়ি থেকে বের হতে পারছে না৷ গ্রামবাসীদের রুজি রোজগার বন্ধ চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে গ্রামবাসীরা৷ কিন্তু প্রসাশনের পক্ষ থেকে কোন সাহায্য করা হচ্ছে না৷ এই ব্যাপারে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন কগ্রেস৷ প্রসাশন ও স্থানীয় পঞ্চায়েত এদের প্রতি কোনো লক্ষ রাখছে না রবিবার জাতীয কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ান পাশা গ্রামে রেডজোনে থাকা গ্রামবাসীদের ভোজ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়৷


এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় চক্রবর্তী, জেলা যুব কংগ্রেস সভাপতি নিরুপম দে, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নদীসহ প্রমোখরা৷ এেিদক কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ ঊনকোটি গ্রাম পঞ্চায়েতে গরীবদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হয়৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তুরাচাদ সর্মা বেশ কয়েকজন নেতা৷ কংগ্রেসের নেতারা করোনা ইস্যুতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ভুল সিদ্ধান্ত কে অভিযুক্ত করা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top