News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ, গণ-করোনা টেস্ট শুরু বেজিংয়ে
Image

চিনে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ, গণ-করোনা টেস্ট শুরু বেজিংয়ে

বেজিং, ১৫ জুন (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ থেকে আপাতত বোধহয় মুক্তি নেই, তা বেশ ভালোই বুঝতে পারছে চিন। চিনে নতুন করে বাড়ছে করোনা-সংক্রমণ। প্রথমে এক ধাক্কায় ৫৭ জন, পরবর্তী দিন (রবিবার সারাদিনে) প্রায় ৪৯ জন নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। করোনার নতুন ঢেউ শুরু হতেই উদ্বেগ বাড়ছে চিনে। ৪৯ জনের মধ্যে ৩৬ জনই বেজিংয়ের বাসিন্দা।

করোনা-সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বেজিং সংলগ্ন আরও ১০টি অঞ্চলে লকডাউন লাগু করেছে চিন। বন্ধ করে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বেজিংয়ে শুরু হয়ে গিয়েছে গণ-করোনা টেস্টিং। প্রচুর মানুষ করোনা-টেস্ট করাচ্ছেন।চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়েছিল। টানা ৭৮ দিন কঠোর লকডাউনের পর এপ্রিলের মাঝামাঝি উহানকে করোনা-মুক্ত ঘোষণা করে চিন। তার মাসখানেক পর উহানেই নতুন একটি করোনা ক্লাস্টারের সন্ধান মেলে। সেটাও প্রায় নিয়ন্ত্রণে এসে গিয়েছিল। কিন্তু নতুন ক্লাস্টারের সন্ধান মিলেছে রাজধানী বেজিংয়ে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top