News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯ জুন থেকে তামিলনাড়ু চার জেলায় ফের লকডাউন
Image

১৯ জুন থেকে তামিলনাড়ু চার জেলায় ফের লকডাউন

চেন্নাই, ১৫ জুন (হি.স.) : সংক্রমণ  হুহু করে বাড়তে থাকায় ফের পুরো লকডাউনের পথে তামিলনাড়ু । সোমবার নতুন করে লক়ডাউনের ঘোষণা করল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকারের তরফে বলা হয়েছে আগামী ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পূর্ণ লকডাউন চলবে চার জেলায়। সেগুলি হল, চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চীপুরম এবং চেঙ্গালপেট জেলায়। ‘সর্বাধিক কড়া লকডাউন’ নাম দিয়ে সোমবার নতুন এই লক়ডাউনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী ।

সোমবার তামিলনাড়ুর মন্ত্রিসভার বৈঠকে বসেছিল। সেই বৈঠকেই চার জেলায় পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভার পাশপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। তাঁরাও মুখ্যমন্ত্রীকে পূর্ণ লকডাউন করার পরামর্শ দেন।এরপরই আগামী ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের চার জেলা চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চীপুরম এবং চেঙ্গালপেটে পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার । এ ব্যাপারে চার জেলার জেলাশাসককে গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে।

নতুন করে হতে চলা লকডাউনে সবজি বাজার থেকে হোটেল খোলা থাকবে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত। তারপর পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে সব দোকান নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে সকালে সেগুলিই খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মাসের দুটো রবিবার অর্থাৎ ২১ ও ২৮ তারিখ কোনও অতিরিক্ত ছাড় দেওয়া হবে না। সেদিন কোনও দোকান খোলা যাবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে দক্ষিণের এই রাজ্যটি। তার মধ্যে আবার চেন্নাইয়ে সংক্রমণ উদ্বেগজনক। রবিবার একদিনে তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় দু’হাজার জন। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে তামিলনাড়ুর মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। একইসঙ্গে সেরেও উঠেছেন অনেকে। ইতিমধ্যেই কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৫৪৭ জন। এই মুহূর্তে তামিলনাড়ুতে  করোনাভাইরাস সক্রিয় রয়েছে ১৯ হাজার ৬৭৬ জনের শরীরে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top