News Flash

Image

ভারতে পড়ছে সোনার দাম

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): আন্তর্জাতিক বাজারে চড়লেও ভারতে পড়ছে সোনার দাম । গত সপ্তাহে মোট ০.১২ শতাংশ দর পড়ার পরে সোমবার এমসিএক্স সূচকে ০.৪ শতাংশ পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৭,১৫০ টাকা। পাশাপাশি, ০.৬ শাতাংশ পড়ার ফলে এ দিন প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৭,৪০৮ টাকা। গত শুক্রবার দাম নেমেছিল কেজিতে প্রায় ৯০০ টাকা।

ভারতে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পরে গয়নার দোকান খুলে গেলেও খদ্দেরের আনাগোনা এখনও বিশেষ নজরে পড়ছে না। গত সপ্তাহে প্রতি আউন্সে ২০ ডলার ছাড় দিয়েও গ্রাহকের দৃষ্টি ফেরাতে ব্যর্থ হয়েছেন ডিলাররা। মনে রাখতে হবে, এ দেশে সোনার দামের মধ্যে অন্তর্গত রয়েছে ১২.৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৩শতাংশ জিএসটি।

চিনে করোনা সংক্রমণের দ্বিতীয় দফার প্রকোপ শুরুর খবরে সোনার দাম চড়তে শুরু করেছে গত সপ্তাহ থেকেই। এ দিন স্পট গোল্ড সূচকে ০.২ শতাংশ উত্থানের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৩৩.৪৫ ডলার। গত সপ্তাহে দাম বেড়েছিল ২.৫ শতাংশ এরও বেশি। ওই সূচকে এ দিন রুপোর দর ০.৪ শতাংশ বৃদ্ধির ফলে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৫২  ডলার ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top