News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও ৩৩ জনের দেহে করোনার সন্ধান
Image

রাজ্যে আরও ৩৩ জনের দেহে করোনার সন্ধান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ রাজ্যে নতুন করে ৩৩ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে৷ রবিবার দুপুরে ও রাতে দুই দফায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই আক্রান্তের ব্যাপারে জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন দুপুরে পোস্ট করে জানান যে, ১৪৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে ১৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তারা প্রত্যেকেই সিপাহীজলা জেলার বাসিন্দা এবং তাদের বহিঃরাজ্যে ভ্রমণের তথ্য রয়েছে৷ তারপর এদিন রাত্যে পুনরায় পোস্ট করে জানান ১৮৫জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷

তাতে ১৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এবেলাতেও আক্রান্তরা প্রত্যেকেই সিপাহীজলা জেলার বাসিন্দা৷ তাদের প্রত্যেকেরই বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যের ভিতিতে এদিন মোট ১৬৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে মোট ৩৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিকে, রাজ্যে ক্রমবর্ধমান কোভিড১৯ রোগ নিয়ে আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর পাওয়া গেল ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার থেকে৷ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে রবিবার ১১৮ জন রোগীর নমুনা পরীক্ষা হয়৷ তাদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে৷

তারা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন৷ খুব শীঘ্রই তারা চিকিৎসা কেন্দ্র থেকে ছাড়া পেতে পারেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রসঙ্গত রাজ্যে প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্ত কোভিড১৯ রোগী পাওয়া যাচ্ছে৷ ইতি মধ্যেই রোগীর সংখ্যা এক হাজারের উপরে ছাপিয়ে গেছে৷ ক্রমবর্ধমান রোগ নিয়ে আতঙ্কিত রয়েছেন রাজ্যবাসী৷ ঠিক এই সময়ে শতাধিক রোগী সুস্থ হওয়ার খবরে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top