News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলায় বাড়ছে করোনা আক্রান্ত, বিশেষ কনটেইনমেন্ট জোন ঘোষণা আরও তিনটি ব্লক
Image

সিপাহীজলায় বাড়ছে করোনা আক্রান্ত, বিশেষ কনটেইনমেন্ট জোন ঘোষণা আরও তিনটি ব্লক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ জুন৷৷ করোনা ভাইরাস সংক্রমণ যাতে গোষ্ঠী সংক্রমনের রূপ ধারণ করতে না পারে তার জন্য সিপাহীজলা জেলার জেলাশাসক সি কে জমাতিয়া জেলার তিনটি ব্লক যথাক্রমে বস্কনগর ব্লক, কাঠালিয়া ব্লক এবং নলছর ব্লককে কন্টেইমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছেন৷ একমাত্র জরুরী পরিষেবা ছাড়া এবং জরুরী প্রয়োজনে এই এলাকাতে কেউ প্রবেশ করতে পারবে না৷ কন্টেইমেন্ট জোন এলাকায় প্রবেশ করতে গেলে মহকুমা শাসকের বিশেষ অনুমতি নিতে হবে৷


রবিবার বিকালে বিশ্রামগঞ্জ জেলাশাসকের কনফারেন্স হলে জেলাশাসক সি কে জমাতিয়া বলেন সিপাহীজলা জেলাতে সর্বমোট ৫০৭ জন করোনা পজিটিভ পাওয়া গেছে৷ করোনা গ্রাফ সিপাহীজলা জেলাতে ঊর্ধমুখী৷ যার ফলে জেলার তিনটি ব্লককে কন্টেইমেন্ট জোন ঘোষণা করা হয়েছে৷ তিনটি জোনে তৈরি হচ্ছে ২৮ টি নাকা পয়েন্ট৷ পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন এবং মহাকুমা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কড়া নজর থাকবে এই কন্টেইমেন্ট জোনের উপর৷ কেউ যদি কন্টেইমেন্ট আইন উলঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ১৮৮ এবং ৩৫৩ আইপিসি ধারায় মামলা হবে বলে জানান জেলাশাসক৷

জেলাশাসক আরও জানান সিপাহী জলা জেলাতে মোট ১৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷ ২১ টি সোয়াবটেস্ট সেন্টার রয়েছে৷ আশাকর্মীরা লালা রস গুলো সংগ্রহ করে সব টেস্ট সেন্টার নিয়ে যাবে৷ সিপাহীজলা জেলায় সর্বমোট আশা কর্মী রয়েছে ৯২৮ জন৷ তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে তিন মাস ভাতা দেওয়া হয় হবে৷ আশা কর্মীদের সর্বমোট ৩৭ লক্ষ টাকা ভাতা দেওয়া হয়েছে সিপাহীজলা জেলাতে৷ কোভিড কেয়ার সেন্টার হয়েছে লাল সিং মুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে শয্যা সংখ্যা ৫০, সাগর মহলে ৬০ শয্যা, বিশ্রামগঞ্জ আই টি আই কলেজে ১০০ শয্যা, বিশ্রামগঞ্জ পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ১০০ শয্যা হবে বলে জানান জেলাশাসক৷


কাঠালিয়া ব্লকের কালাপানি পঞ্চায়েত এলাকায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাওয়ার পর আগ্রাসী ভূমিকায় নেওয়ায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান সিপাহীজলা জেলার এসপি কৃষ্ণেন্দু চক্রবর্তী৷ এই কন্টেইমেন্ট জোন এলাকায় জরুরী পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে৷ একমাত্র সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পৌরসভা এই কন্টেইমেন্ট জোনের বাইরে পড়েছে৷ কন্টেইমেন্ট জোন এলাকার বাজারগুলি নির্দিষ্ট একটা সময় করে দেওয়া হবে খোলার জন্য৷১৪ জুন মধ্যরাত্রি থেকে তিনটি ব্লকে কনটেইনমেন্ট রুল প্রয়োগ হবে৷ অর্থাৎ ১৫ জুন ভোরবেলা থেকে কঠোরভাবে লাগু হবে তিনটি ব্লকে কনটেইনমেন্ট রুল৷ ১৪ দিন পর্যন্ত থাকবে এই কনটেইনমেন্ট রুল বলে জানান জেলাশাসক৷ এছাড়াও সাংবাদিকসম্মেলনে উপস্থিত ছিলেনজেলার সিএমও রঞ্জন বিশ্বাস, এসডিএম এবং এসডিপিওরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top