News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির রক্তাক্ত
Image

বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির রক্তাক্ত

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ আগরতলা, ১৪ জুন৷৷ রাজধানীর রামনগরের পর ফের একবার রক্তদান শিবির করতে গিয়ে রক্তাক্ত হলেন বিলোনিয়ার বাম ছাত্র যুবরা৷ বিশ্ব রক্তদান দিবসে এই ভাবে রক্তাক্ত হতে হল রক্তদান শিবির করতে গিয়ে৷ বিষয়টি যা একেবারেই নিন্দনিয় বলে ছি ছি রব উঠছে রাজ্য জুরে৷


রক্তের কোন রঙ হয় না, তুবুও ‘রক্ত দানের মত মহৎ’ কাজে বারবার হামলা হুজ্জুতি কেন? কতদিন চলবে এই অরাজকতা? কেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর এই ধরনের ন্যাক্কার জনক ঘটনার কোন বিবৃতি নেই? এটাই কি চলো পাল্টাইয়ের ত্রিপুরা? এই প্রশ্ণগুলির গুঞ্জন চলছে সচেতন মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে৷ রক্তদানে বাধার মত ন্যাক্কার জনক ঘটনা কোন ভাবে মেনে নিতে পারছেনা, পারবেও না সভ্য সমাজ৷ রবিবার বিলোনিয়া দক্ষিন সোনাইছড়ি এলাকার প্রয়াত কেশব বৈদ্যের বাড়ির সামনে খালি জায়গায় রাজনৈতিক দলের কোন সমাবেশ ছিল না৷ ছিল রক্তদান শিবির৷ ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব রক্তদান দিবস৷উদয়পুরের তিয়াসা ও বিলোনিয়া পদ্মা দত্ত দাসের মত রক্তের অভাবে যাতে আর কারোর মৃত্যু না হয় এই লক্ষ্য নিয়ে বামপন্থী ছাত্র যুবরা পুলিশ প্রসাশন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের অগাম অনুমতি নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে৷


সকাল দশটায় রক্তদান শিবির শুরু হওয়ার আগেই বিজেপি দলের কর্মীরা দক্ষিণ সোনাইছড়ি বাজার সংলগ্ণ বিজেপি অফিসে সংঘবদ্ধ হতে শুরু করে৷ এই বিজেপি অফিস থেকে কর্মীরা সংঘবদ্ধভাবে রক্তদান শিবিরের সামনে গিয়ে রক্তদান করতে আসা ছাত্রযুব কর্মীদের হুমকি ভয় দেখাতে শুরু করে৷ তাতে কাজ না হওয়াতে একদল বিজেপি উন্মত্ত বাহিনীরা ইট, লাঠি সোটা নিয়ে আক্রমন শুরু করে৷ দফায় দফায় চলে আক্রমন৷ এই আক্রমনে রক্তাক্ত হয়ে উঠে বিলোনিয়ার দক্ষিণ সোনাইছড়ি এলাকা৷ দুসৃকতিকারীদের আক্রমনের হাত থেকে রেহাই পায়নি বনদপ্তরের রেঞ্জার সংগম বৈদ্য, এলাকার এক গৃহবধূ শিল্পী সেন৷ আক্রমনের হাত থেকে বাদ যায়নি কেশব বৈদ্যের বাড়ির পাশে দোকান ও পথচারীরিরা৷ আক্রমনকারিরা সুদীপ সেন ও তার ছেলে পুলক সেনকে আহত করে তোলে৷ সুদীপ সেনের চোখে আঘাত লাগে এবং পুলক সেনের মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়ে৷

এদিকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রক্ত সংগ্রহ করার গাড়ি নিয়ে যাওয়ার পর সোনাইছড়ি বাজারের সামনে গাড়ি আটক করে রাখে৷ অনেক চেষ্টা করে গাড়ি নিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা শিবিরের সামনে গেলেও বিজেপি দলের দুসৃকতিকারীদের ঔদ্ধত্ব আচরনে আবারো গাড়ি সেখান থেকে চলে আসে বাজারের সামনে৷ তবে লক্ষনীয় ব্যপার হলো এলাকায় হামলা চলার সময় একটি পুলিশ গাড়ী ঘটনাস্থল থেকে মাত্র ৫শ মিটার দুরের রজনী সর্দার পাড়া বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকলেও ঘটনাস্থলে যায়নি৷ পরে সাংবাদিক দের ছবি তুলতে দেখে ঘটনাস্থলে যায়৷ পুলিশের এই ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ণ৷
পরে অবশ্য ওসি ও এসডিপিও এর নেতৃত্বে ঘটনা স্থলে ছুটে যায় আরো পুলিশ ও টিএসআর বাহিনী৷ ঘটনার তীব্র নিন্দা ও ধীক্কার জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বামপন্থী ছাত্রযুব সংগঠনের পক্ষ থেকে৷


এদিকে, এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের তরফ থেকে যৌথভাবে এক বিবৃতি দেওয়া হয়েছে৷ বিবৃতিতে বলাা হয়েছে, আবারও আক্রান্ত মানবিকতা৷ আজ বিলােনিয়ার বামপন্থী ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে আয়ােজিত রক্তদান শিবিরে আক্রমণ চালায় শাসক দলীয় দুর্বত্ত বাহিনীর৷ তাতে একজন মহিলা সহ মােট ৫জন গুরতরভাবে আহত ও রক্তাক্ত হয়৷ এই ধরনের চুড়ান্ত অমানবিক, বর্বরােচিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি৷

আজ ১৪ জুন বিশ্ব বিপ্লবী চে গুয়েভারা ও রক্তের শ্রেণী বিন্যাসের আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টাইনার-এর জন্মদিন৷ গােটা পৃথিবী আজকের দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে উদ্যাপন করছে৷ এই উপলক্ষে বিলোনিয়া দক্ষিন সােনাইছড়ি, সদরে পটুনগর ও অভয়নগর, তেলিয়ামুড়া চারটি স্থানে রক্তদান শিবিরের আয়ােজন করে চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন৷ অভয়নগর রক্তদান শিবিরের স্থানে বিজেপি দল গতকালই প্রচুর পতাকা লাগিয়ে সরাসরি হুমকি প্রদর্শন করে রক্তদান শিবির এখানে করা যাবে না৷ পটুনগর অঞ্চলের রক্তদান শিবিরকেও বানচাল করার জন্য নতুননগর বালিকা বিদ্যালয়ের অনুমােদন দেয়নি সংশ্লিষ্ট দপ্তর৷ কিন্তু শেষে রক্তদাতাদের উৎসাহে কর্মসূচিটি অন্য জায়গায় সংগঠিত হয়েছে৷
এদিকে আজ বিলােনিয়ায় অত্যন্ত বেপরােয়াভাবে রক্তদান শিবিরে আক্রমণ চালায় শাসক দলের নেতৃত্ব কর্মীরা৷ সকাল ৯টা থেকে রক্তদান শিবির কেন্দ্রের চারদিকের রাস্তা আটক করে হিংস্র আক্রমণ শুরু করে৷ তাদের হিংস্র আক্রমণে একজন মহিলা সহ ৫জন আহত হয়৷ আহতদের মধ্যে ২জনকে গােমতি জেলা হাসপাতালে রেফার করা হয়৷ তাছাড়া রক্ত সংগ্রহ করতে আসা গাড়িটিকে পর্যন্তও কর্মসূচির স্থানে আসতে দেওয়া হয়নি৷


এই ধরনের হিংস্র ও বর্বরােচিত আক্রমণের পরও সম্পূর্ণ নীরব রাজ্যের পুলিশ প্রশাসন৷ রামনগরে রক্তদান শিবিরে আক্রমণের ঘটনার পর রাজ্য বিজেপি সভাপতি এক মহিলার শ্লীলতাহানীর চূড়ান্ত মিথ্যা অভিযােগ তুলে এনে তিনি পরােক্ষ ভাবে আক্রমণের ঘটনার সমর্থন জানিয়েছেন৷ আজকে বিলােনিয়ায় রক্তদান শিবিরে আক্রমণ ও অভয়নগরে রক্তদান শিবির কেন্দ্রে দলীয় পতাকা লাগানাের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে – রক্তদান শিবিরে আক্রমণ বিজেপি’র দলীয় সিদ্ধান্ত৷ যার ফলে বিজেপি নেতৃত্বাধীন সরকার এই প্রশ্ণে নিশ্চুপ ভূমিকা গ্রহন করে আক্রমণকারীদের প্রশ্রয় দিচ্ছে৷ যা অমানবিকতার চূড়ান্ত পর্যায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top