News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষাক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত গ্রহণে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে কমিটি গঠিত রাজ্যে
Image

শিক্ষাক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত গ্রহণে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে কমিটি গঠিত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ বর্তমান পরিস্থিতির মোকাবিলা, বিদ্যালয় পুনরায় খোলা এবং অসমাপ্ত পরীক্ষা গ্রহণে সিদ্ধান্ত নিতে শিক্ষা দফতর একটি কমিটি গঠন করেছে রাজ্য৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান বিধায়ক তপন চক্রবর্তী, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন এবং বর্তমান সভাপতি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাসচিব, দুই শিক্ষা অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা, শিক্ষক সংগঠনের প্রতিনিধি, ছাত্রছাত্রীদের প্রতিনিধি এবং সাংবাদিক৷


শিক্ষামন্ত্রীর কথায়, খুব শীঘ্রই ওই কমিটির বৈঠকে বর্তমান পরিস্থিতির পর্যালোচনা এবং বিদ্যালয় পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ পাশাপাশি, অসমাপ্ত পরীক্ষা গ্রহণেও সিদ্ধান্ত হবে৷ তাঁর দাবি, শিক্ষা দফতর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অসমাপ্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছে৷ বিদ্যালয় পুনরায় চালুর ক্ষেত্রেও প্রস্তুত দফতর৷ কিন্তু বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, বলেন তিনি৷


সাথে তিনি যোগ করেন, গত মে মাসেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে ত্রিপুরায় পুনরায় বিদ্যালয় চালু করা এবং অসমাপ্ত পরীক্ষা গ্রহণে প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি৷ কিন্তু নতুন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ আবারও পিছিয়ে গেছে৷ তাঁর দাবি, গত ৬ জুন থেকে অসমাপ্ত পরীক্ষা গ্রহণে সূচি স্থির করা হয়েছিল৷ কিন্তু নতুন স্বাস্থ্যবিধি মেনে অসমাপ্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে৷ কারণ, সিবিএসই পরীক্ষা পিছিয়ে দিয়েছে৷
তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দেওয়ার সাথে সাথেই অসমাপ্ত পরীক্ষা গ্রহণ করা হবে৷ পাশাপাশি এ বছর বিদ্যালয় মাসাধিককাল সময় ধরে বন্ধ থাকায় সিলেবাসও কমানো হবে৷ তাতে ছাত্রছাত্রীদের উপর চাপ কমবে বলে মনে করেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top