News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা অনুমতিতে জমায়েত, গ্রেফতার চাকরিচ্যুত শিক্ষক, আদালতে জামিন
Image

বিনা অনুমতিতে জমায়েত, গ্রেফতার চাকরিচ্যুত শিক্ষক, আদালতে জামিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ বিনা অনমুতিতে বিক্ষোভ সভা এবং রাস্তা অবরোধের জন্য চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক কমল দে-কে পুলিশ গ্রেফতার করেছিল৷ আজ শনিবার তাঁকে আদালতে সোপর্দ করে জেল হেফাজতের আবেদন জানিয়েছিল পুলিশ৷ কিন্তু আদালত কমল দে-র জামিন আবেদন মঞ্জুর করেছে৷


এ-বিষয়ে এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, গতকাল সার্কিট হাউস প্রাঙ্গণে গান্ধী মূর্তির পাদদেশে একাংশ চাকরিচ্যুত শিক্ষক বিনা অনুমতিতে জমায়েত এবং রাস্তা অবরোধ করেছিলেন৷ তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন কমল দে৷ ওই ঘটনায় এনসিসি থানা একটি সুয়োমুটো মামলা নিয়ে কমল দে-কে গ্রেফতারের পর আজ আদালতে সোপর্দ করেছিল৷ পুলিশ ভারতীয় দণ্ডবিধি ১২০ বি, ৩৫৩, ২৮৩, ২৭০, ৫০৬ ধারা, ত্রিপুরা পুলিশ অ্যাক্ট-র ধারা ৮২ এবং এপিডেমিক ডিজিজ অ্যাক্ট-এর ৩ ধারায় মামলা রুজু করেছিল পুলিশ৷ আজ আদালতে পুলিশ কমল দে-র জেল হেফাজতের আবেদন জানিয়েছিল৷ কিন্তু, আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে৷


এ-বিষয়ে কমল দে-র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বলেন, শিক্ষকতার চাকরি হারিয়ে আজ ত্রিপুরার প্রচুর মানুষ নিঃস্ব হয়ে গেছেন৷ তাঁদের সংসার প্রতিপালন, জীবনজীবিকা নির্বাহ দায় হয়ে দাঁড়িয়েছে৷ এই পরিস্থিতিতে তাঁরা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছিলেন৷ তার জন্য কাউকে এভাবে গ্রেফতার করা মানবিক দৃষ্টিভঙ্গিতে উচিত হয়নি৷ আদালতের কাছে তাঁর জামিনের আবেদন জানিয়েছিলাম৷ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে৷

চাকরিচ্যুত শিক্ষক কমল দে বলেন, কাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুলিশ৷ রাতভর থানায় বসিয়ে রাখা হয়৷ আজ আমাকে জানানো হয়েছে, আমাকে পুলিশ গ্রেফতার করেছে৷ তিনি বলেন, চাকরির দাবিতে শান্তিপূর্ণভাবেই আন্দোলনে নেমেছিলাম৷ কোনও ধরনের উশৃঙ্খল আচরণ করিনি আমরা৷ তবুও আমাদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই আমাকে গ্রেফতার করেছে পুলিশ৷ কিন্তু আমরা তাতে দমে যাব না৷ আরও বৃহত্তর আন্দোলনে ঝাঁপাব আমরা, হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top