News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনা সংক্রমণ সহস্র অতিক্রান্ত
Image

রাজ্যে করোনা সংক্রমণ সহস্র অতিক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ত্রিপুরায় এক দিনে আরও ৪৫ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ এ নিয়ে একদিনে ৮২ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গেছে৷ অন্যদিকে, আজ কোভিড-১৯ নেগেটিভ আসায় ৩৭ জনকে ছুটি দেওয়া হয়েছে৷ তাতে, বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪৬৷ তাঁদের মধ্যে ৭২৬ জন করোনা সংক্রমিত সক্রিয় রয়েছেন৷


শনিবার দিনের শুরুতেই করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকালে এক টুইট বার্তায় বলেন, আজ ২১০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের মধ্যে সিপাহিজলা জেলায় ৩৪ জন এবং গোমতি জেলায় ৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷


রাতে পুনরায় তিনি টুইট বার্তায় জানান, আরও ৪৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ১,৮৬০টি নমুনা পরীক্ষায় তাঁদের সন্ধান পাওয়া গেছে৷ তিনি বলেন, নতুন চিহ্ণিত করোনা আক্রান্ত সকলের বহিঃরাজ্যে সফরের তথ্য রয়েছে৷ এদিন তিনি করোনা সংক্রমিতদের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, ওই ৪৫ জনের মধ্যে সিপাহিজলা জেলার ৪৪ জন এবং পশ্চিম জেলার ১ জন বাসিন্দা৷

প্রসঙ্গত, আজ ত্রিপুরায় ২,০৭০টি নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪৬৷ তাঁদের মধ্যে ৭২৬ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন৷ কারণ, আজ ৩৭ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তাদের ছুটি দেওয়া হয়েছে৷
এদিকে, সিপাহিজলা জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ অন্যদিকে, আক্রান্তের নিরিখে ধলাই জেলা দ্বিতীয় স্থানে রয়েছে৷ নতুন করে করোনা আক্রান্তদের জেলাস্তরে কোভিড কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা হবে৷


এদিন মুখ্যমন্ত্রী টুইট বার্তায় আরও জানান, আজ কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসায় ৩৭ জনকে ছুটি দেওয়া হয়েছে৷ তিনি করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার জন্য স্বাস্থ্যকর্মীদের কৃতিত্ব দিয়ে তাদের ধন্যবাদ জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বাকি করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷
এদিকে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে শীর্ষ পর্যায় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্য মন্ত্রী ডা: হর্ষবর্ধন৷ এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আমলারা
৷ পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি হওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে বৈঠকে দেখা গিয়েছে যে দেশের মোট আক্রান্তের সংখ্যার মধ্যে দুই তৃতীয়াংশই পাঁচটি রাজ্য থেকে হয়েছে৷ করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বড় শহরগুলি৷ এদিনের বৈঠকে বিপুল পরিমাণে পরীক্ষা এবং চিকিৎসা পরিষেবা বাড়ানোর উপর গুরুত্ব দেন প্রধনমন্ত্রী৷বৈঠকে জরুরি পরিস্থিতিতে পরিকল্পনা তৈরির জন্য রাজ্যগুলির সঙ্গে সংযোগ রেখে চলতে বলেন প্রধানমন্ত্রী৷
বৈঠকে দিল্লির করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দফতরের প্রিন্সিপাল সেকেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, আইসিএমআরের ডিজি৷
উল্লেখ করা যেতে পারে, বিগত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজারের বেশি৷ সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩,০৮, ৯৯৩৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top