News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ আহত আরও ১১৭ জন
Image

চিনে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ আহত আরও ১১৭ জন

বেজিং, ১৪ জুন (হি.স.): চিনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। শনিবার তেলের ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১১৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্ধ একাধিক হাইওয়ে।

জানা গেছে শনিবার চিনের একটি হাইওয়ের উপর একটি তেলের ট্যাংকার বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে। বিসস্ফোরণের তীব্রতায় কাছে পিঠে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গিয়েছে। চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্ফোরণের পর। একাধিক গাড়িতে আগুন ধরে যায় ওই বিস্ফোরণের জেরে। চিনের ঝেজিয়াং-এর ইস্টার্ন প্রভিন্সের কাছে এই ঘটনা ঘটে ।

সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা গিয়েছে, চারপাশ ধোঁয়ায় ঢাকা। আগুনের গোলা আকাশে উড়তে দেখা যাচ্ছে। সেগুলি গিয়ে পড়ছে আশেপাশে থাকা বাড়িঘরের উপর।

এই ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। মৃতের সংখ্যা ১০। তবে অন্তত ১১৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত অবস্থায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক হাইওয়ে বন্ধ রাখা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top