News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে কটাক্ষ বিএসপির
Image

করোনা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে কটাক্ষ বিএসপির

নয়াদিল্লি, ১৩ জুন (হি. স.):  গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে করোনার এই ভয়াবহতার জন্য একযোগে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির বিরুদ্ধে সরব হলেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) সর্বভারতীয় মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়া। করোনা নিয়ন্ত্রণে আনতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি বলে জানিয়েছেন তিনি।


শনিবার বিএসপি মুখপাত্র জানিয়েছেন, দেশের জনগণের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এতদিন পর্যন্ত প্রশাসন ভাবেনি। ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা সরবরাহের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বাজেটে অর্থ বরাদ্দ পর্যাপ্ত পরিমাণে করেনি। সংকীর্ণ রাজনীতিতে ব্যস্ত থাকার ফলে করোনা রোধে তারা যথাযথ উদ্যোগ নেয়নি। ফলে দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গরীবরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিযায়ী শ্রমিকদের যেভাবে এক রাজ্য থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে তা প্রত্যক্ষ করেছে দেশবাসী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চুড়ান্ত ব্যর্থ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। এমনকি দিল্লি, মুম্বই, সুরাট, আহমেদাবাদ, ব্যাঙ্গালোরে পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে।সেখানকার করোনা সংকট ব্যাপক আকার ধারণ করেছে।


উল্লেখ করা যেতে পারে বর্তমানে গোটা দেশে করোনার আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ৩ লক্ষেরও বেশি  বিগত ২৪ ঘন্টা নতুন করে আক্রান্ত হয়েছে ১১৪৫৮, মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪৫৭৭৯।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top