News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে ৭৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক অমিত শাহের
Image

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে ৭৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক অমিত শাহের

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): করোনার মারণ দৌরাত্ম্য রোধ করার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ টেস্টিং এবং চিহ্নিতকরণের কাজ। ফলে শীঘ্রই দিল্লি প্রশাসনের হাতে আসতে চলেছে রেনডাম টেস্টিং কিট। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে টানা ৭৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীতে করোনা মোকাবিলায় একযোগে কাজ করে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রের শীর্ষ আমলারা এবং দিল্লির সরকার। এই কাজে স্থানীয় প্রশাসন পৌরসভার সাহায্য চাওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: হর্ষবর্ধন, উপ রাজ্যপাল অনিল বৈজাল, মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালা সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন এটি ছিল প্রথম পর্যায়ের বৈঠক। দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হবে আজ বিকেল ৫ টা থেকে। দিল্লিতে থাকা পৌরসভার মেয়রদের নিয়ে এই দ্বিতীয় দফার বৈঠক হবে। এদিন প্রথম পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব অজয় ​​ভাল্লা, স্বাস্থ্য সচিব প্রীতি সুদন, এইমসের অধিকর্তা ডা: রণদীপ গুলেরিয়া এবং নীতি আয়োগের আধিকারিকরা।এদিনের বৈঠকে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে অমিত শাহকে অবগত করান কেজরিওয়াল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top