News Flash

  • Home
  • Uncategorized
  • জট রেখে খুলল আগরতলা আইসিপি, ২৪ জন ফিরে গেছেন বাংলাদেশের নাগরিক
Image

জট রেখে খুলল আগরতলা আইসিপি, ২৪ জন ফিরে গেছেন বাংলাদেশের নাগরিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ জট রেখেই খুলল আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট৷ বাংলাদেশ থেকে পণ্য আমদানি শুরু হয়নি৷ তবে সে-দেশের নাগরিকদের ফিরে যাওয়ার জন্য আগরতলা আইসিপির ফটক খুলে দেওয়া হয়েছে৷ শনিবার আগরতলা আইসিপি দিয়ে ২৪ জন বাংলাদেশী নাগরিক ফিরে গেছেন৷


প্রসঙ্গত, বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ তাদের সংস্পর্শে গিয়ে ৬ জন বিএসএফ জওয়ান, একজন চিকিসক সহ ৯ জন করোনা সংক্রামিত হয়েছিলেন৷ ফলে গত ৭ জুন থেকে আগরতলা আইসিপি বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এতে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ হয়ে গিয়েছিল৷ পাশাপাশি, বাংলাদেশের নাগরিকরাও দেশে ফিরে যেতে পারছিলেন না৷


আজ আগরতলা আইসিপি খুলে দেওয়া হয়েছে৷ কিন্তু, পণ্য আমদানি এখনও শুরু হয়নি৷ কারণ, ব্যবসায়ীদের কাছে এ-বিষয়ে কোনও খবর নেই৷ ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় বলেন, আগরতলা আইসিপি আজ খুলেছে ঠিকই, কিন্তু পণ্য আমদানি নিয়ে সরকারিভাবে আমাদের কিছু জানানো হয়নি৷ তাই এখনই আগরতলা আইসিপি দিয়ে পণ্য আমদানি করা সম্ভব নয় বলেই আমরা ধরে নিয়েছি৷


এদিকে, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহম্মদ শফিকুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী মঙ্গলবারের পর ত্রিপুরায় রফতানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাঁরা এখনই রফতানির জন্য প্রস্তুত রয়েছেন৷

এদিন আগরতলা আইসিপি দিয়ে ২৪ জন বাংলাদেশি নাগরিক ফিরে গেছেন৷ তাঁদের মধ্যে ২ শিশু, ৬ জন মহিলা ও ১৬ জন পুরুষ রয়েছেন৷ এদিকে, আগরতলা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ায় অনিশ্চিয়তা দেখে ৮ জন বিমানে কলকাতা গিয়ে বেনাপোল হয়ে ফিরে গেছেন৷
স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার শঙ্কর দেবনাথ জানিয়েছেন, আগরতলা আইসিপি-তে করোনা সংক্রমণের সময় ইমিগ্রেশনের দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের ১৪ দিনের জন্য একান্তবাসে পাঠানো হয়েছে৷ আজ ইমিগ্রেশনে নতুন কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top