News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড়ে টিনের ছাউনি কেটে দোকানে দুঃসাহসিক চুরি
Image

প্রতাপগড়ে টিনের ছাউনি কেটে দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এডিনগর থানা এলাকার পশ্চিম প্রতাপগড়ে গতকাল রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ শনিবার সকালে দোকানের মালিক অইভজি‘ নাগ দোকান খুলতে এসে চুরির ঘটনা লক্ষ্য করেন৷ দোকানের সমস্ত জিনিস পত্র তছনছ করে মূল্যবান সামগ্রী নিয়ে গেছে৷


দোকানে নগদ ৫২ হাজার টাকা ছিল৷ টাকাও নিয়ে গেচে৷ দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়েছে চোর৷ দোকান মালিক অভিজিৎ নাগ জানান, টিনের ছাউনি ও সিলিং কেটে চোর দোকানের ভিতরে ঢুকেছে৷ দোকান মালিকের ধারনা স্থানীয় কেউ এই ঘটনায় জড়িত রয়েছে৷ তবে কারো নাম ধাম তিনি জানাতে পারেননি৷ এব্যাপারে এনিগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার কিংবা চোর আটকের তিনি খবর নেই৷ দুঃসাহসিক চুরির ঘটনার এলাকার জনগণ রীতিমতো আতঙ্কগ্রন্থ হয়ে পড়েছেন৷ এলাকায় রাত্রিকালীন পুলিশী টহল ব্যবস্তা জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top