News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের বিভিন্ন স্থানে আটক প্রায় দেড় লক্ষ শ্রমিক বিশেষ ট্রেনে উত্তর-পূর্বাঞ্চলে এসেছেন : উপূসী রেল
Image

দেশের বিভিন্ন স্থানে আটক প্রায় দেড় লক্ষ শ্রমিক বিশেষ ট্রেনে উত্তর-পূর্বাঞ্চলে এসেছেন : উপূসী রেল

হাফলং (অসম), ১৪ জুন (হি.স.) : লকডাউনের জন্য সমগ্র দেশে বন্ধ নিয়মিত ট্রেন চলাচল। রেল মন্ত্রালয়ের নির্দেশ মর্মে পণ্যবাহী ট্রেন, শ্রমিক স্পেশাল ট্রেন এবং ২০০ টি বিশেষ ট্রেনের চলাচল আরম্ভ হয়েছে। সে অনুসারে উত্তরপূর্ব সীমান্ত রেল অব্যাহত রেখেছে বিশেষ ট্রেন চলাচল। উত্তরপূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্র ভট্টাচার্য জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আটক প্রায় দেড় লক্ষ শ্রমিক এই বিশেষ ট্রেনে উত্তর পূর্বাঞ্চলে ফিরে এসেছেন। গত ১২ মে থেকে ২১ মে পর্যন্ত দেশে চলছে ১৫ টি বিশেষ ট্রেন। দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষজনদের গন্তব্যস্থলে পাঠাতে ১৫টি বিশেষ ট্রেন চালানো হয়েছে। তদুপরি ১ জুন থেকে ২০০ টি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা গ্রহণ করেছে রেল বিভাগ।

ভট্টাচার্য জানান, এই বিশেষ ট্রেন ছাড়া স্থানীয় কোনও ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার। তিনি বলেন, পরিস্থিতি ঠিক হলে স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা। অবশ্য তা নির্ভর করবে সম্পূর্ণ সরকারের পরবর্তী ঘোষণার ওপর, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্র ভট্টাচার্য।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top