News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত বাইকে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু টিএসআর জওয়ানের
Image

চলন্ত বাইকে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু টিএসআর জওয়ানের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ জুন৷৷ গাছের নীচে চাপা পড়ে জনৈক টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে সংঘটিত ওই দুর্ঘটনায় টিএসআর ৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান নৈদারবাসী ত্রিপুরা ঘটনাস্থলেই মারা গেছেন৷ তিনি আজ সিপাহিজলা জেলায় দয়ারামপাড়া করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত ছিলেন৷


আজ দিনভর ত্রিপুরায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে৷ সাথে ঝড়ো হওয়া বইছে৷ টাকারজলা থানার পুলিশ ওই টিএসআর জওয়ানের মৃত্যুর খবর জানিয়েছেন৷ থানার জনৈক পুলিশ আধিকারিক বলেন, আজ বিকেল চারটা নাগাদ টাকারজলা-অমরেন্দ্রনগর রাস্তায় পাইলাবঙ্গা এলাকায় প্রস্তাবিত নবোদয় বিদ্যালয়ের পাশে বাইকে চেপে বাড়ি ফেরার পথে টিএসআর জওয়ান নৈদারবাসী ত্রিপুরা-র উপর গাছ ভেঙে পড়েছে৷ তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে৷


তিনি টাকারজলা থানার অধীনে কর্মরত ছিলেন৷ যাত্রাপুর থানাধীন কাঁঠালিয়া থালিবাড়ির বাসিন্দা ছিলেন তিনি৷ পুলিশ জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দয়ারামপাড়া করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত ছিলেন নৈদারবাসী ত্রিপুরা৷ পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ গাছ পড়ে টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনের পাশাপাশি পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top