News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা
Image

কদমতলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ জুন৷৷ নিজের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের দায়ে পিতা গ্রেপ্তার৷ কদমতলা থানা এলাকায় ছি ছি রব৷ উত্তর জেলার ধর্মনগরের হাফলংয়ে দাদুর দ্বারা নাতনি ধর্ষিত হয়েছিল৷ এই ঘটনার পক্ষ কালের মধ্যে এবার আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কদমতলা থানাধীন ইচাইলালছড়া গ্রামে৷ নিজের প্রতিবন্ধি ১৪ বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছে এক পাষণ্ড পিতা৷ থানায় মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে পাষণ্ড পিতা আব্দুর নুর আলীকে৷


ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার দুপুরে৷ ইচাইলালছড়া গ্রামের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল নুর আলী৷ পিতা আব্দুল আলী৷ বাড়িতে স্ত্রী, এক প্রতিবন্ধী ১৪ বছরের নাবালিকা কন্যা এবং তিনজন পুত্রসন্তান রয়েছে৷ মঙ্গলবার সকালে ৩ পুত্র কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায়৷ দুপুরে স্ত্রী রুসনা বেগম পাশের বাড়ির পুকুরে স্নান করতে যায়৷ বাড়িতে একা ছিল প্রতিবন্ধী ১৪ বছরের নাবালিকা কন্যা৷ পাষণ্ড পিতা এই নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ গত দুইদিন ধরে এই নিয়ে ইচাইলালছড়া গ্রামে উতাল পাতাল চলছে৷ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ধর্ষিতার পিতা ও তার আত্মীয় স্বজন দ্বারা৷

কিন্তু আজ সকালে ঘটনা ব্যাপক আকার ধারণ করে৷ প্রতিবন্ধী নাবালিকার মা রুসনা বেগম ধর্ষিতা কন্যাকে নিয়ে কদমতলা থানায় এসে হাজির হয়৷ স্বামীর বিরুদ্ধে নিজে প্রতিবন্ধী নাবালিকা কন্যাকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ কদমতলা থানা লিখিত অভিযোগের মুলে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এর বিভিন্ন ধারা এবং ৩২৫/ ৫০৬/ ২০১ এবং ২০১২ সালের পস্কো আইনের ধারায় মামলা নথিভুক্ত করে৷ কদমতলা থানায় দায়ের করা মামলার নম্বরটি হলো ৩০/২০৷ অভিযোগ মূলে কদমতলা থানার পুলিশ আজ দুপুর নাগাদ অভিযুক্ত পাষণ্ড পিতা আব্দুল নুর আলী (৪০)কে গ্রেপ্তার করেছে৷


আগামীকাল ধৃত নরপিচাশ পিতাকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ৷ এদিকে অভিযোগ উঠেছে আব্দুর নুর আলি বছর দশেক পূর্বে নিকট আত্মীয় এক নাবালিকাকে ধর্ষণ করে৷ সে সময়ে পারিবারিক সালিশি সভার মাধ্যমে ঘটনার মীমাংসা করা হয়৷ কিন্তু এবার আর তাকে রেহাই দেওয়া হয়নি৷ নিজের নাবালিকা প্রতিবন্ধি কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল৷ এই ঘটনায় সর্বত্র ছিঃ ছিঃ রব পড়েছে৷ পাশাপাশি ধর্ষিতার মা নরপিচাশ পাষন্ড স্বামীর উপযুক্ত শাস্তির দাবি তুলছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top