News Flash

  • Home
  • Uncategorized
  • একই দিনে আত্মহত্যায় নজির গড়ল ত্রিপুরা তিনজন আত্মঘাতী, একজন লড়ছেন মৃত্যুর সাথে
Image

একই দিনে আত্মহত্যায় নজির গড়ল ত্রিপুরা তিনজন আত্মঘাতী, একজন লড়ছেন মৃত্যুর সাথে

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ আগরতলা, ১২ জুন৷৷ একই দিনে আত্মহত্যায় নজির গড়ল ত্রিপুরা তিনজন আত্মঘাতী, একজন লড়ছেন মৃত্যুর সাথে৷ দুই গৃহবধূ আত্মঘাতী হলেন বিলোনীয়ায়৷ একজন প্রাণ দিলেন ফাঁসীতে ঝুলে এবং অপরজন অ্যাসিড খেয়ে৷ অন্যদিকে, আরেক যুবক আত্মহত্যার লক্ষ্যে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে৷ যদিও প্রাণে বেঁচে গিয়েছে ওই যুবক৷ তবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের শয্যায়৷ তিনটি ঘটনাই ঘটেছে বিলোনীয়ায়৷


অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন এক মহিলা৷ মানসিক অবসাদ থেকেই ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের৷দক্ষিণ ত্রিপুরা জেলার পুরাতন রাজবাড়ি থানা এলাকার বাসিন্দা শেফালী দাস অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন৷ পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে নিহারনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷ মহিলার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে থাকায় চিকিৎসকরা তাঁকে নিহারনগর প্রাথমিক হাসপাতাল থেকে বিলোনিয়া হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
পরিবারের সদস্যদের দাবি, মহিলা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন৷ তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল৷ মানসিক অবসাদ থেকেই মহিলা এই ঘটনা সংগঠিত করেছেন৷ এই ঘটনায় পুরাতন রাজবাড়ি থানায় মামলা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ অ্যাসিড খেয়ে মহিলার আত্মহত্যার ঘটনা রহস্যজনক বলে দাবি এলাকাবাসীর৷ পুলিশ জানিয়েছে, তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ ওই ঘটনায় কেউ দায়ী হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে তাঁকে ব তাঁদের৷

এদিকে, বিলোনীয়া থানার অধীন লক্ষ্মীপুর গ্রামের সরস্বতী ভৌমিক (৪০) বৃহস্পতিবার নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ পরিবারের লোকজনের অলক্ষে ওই মহিলা এই ঘটনাটি ঘটিয়েছে৷ পরে বিলোনীয়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ জানা গিয়েছে, ওই মহিলাও মানসিক ভাবে অনেকটাই অশান্তিতে ছিলেন৷
অন্যদিকে, গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক৷ তার শরীরের অনেকটাই পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ পারিবারিক কলহের জেরে ওই সংগঠিত ঘটনার শিকার যুবকটি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন৷


শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সাতমুড়া কালিমুড়ার বাসিন্দা সুব্রত ধর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বর্তমানে অগ্ণিদগ্দ যুবক আগরতলার জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷


এলাকাবাসী সূত্রের খবর, বিলোনিয়ার কালিমুরা এলাকার সুব্রত ধরের পরিবারে গত বেশ কিছুদিন ধরে কলহ চলছিল৷ তাদের ধারণা, কলহ সহ্য করতে না পেরেই শুক্রবার সকালে সুব্রত গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ ঘটনার জেরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন পরিবারের লোকজনরা৷ তাকে অগ্ণিদগ্দ অবস্থায় দেখে দমকল বাহিনীকে খবর পাঠানো হয়৷ খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন৷ অগ্ণিদগ্দ যুবককে উদ্ধার করে তারা প্রথমে নিয়ে যান বিলোনিয়া হাসপাতালে৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চিকিৎসকরা তাকে স্থানান্তর করেন আগরতলার জিবি হাসপাতালে৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

এদিকে, বিষপানে আত্মহত্যা করেছে এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ সূত্রধর৷ বয়স আনুমানিক ৩৫ বছর৷ ঘটনার বিবরণে জানা যায় রাজধানীর দশমীঘাট এলাকার বাসিন্দা প্রয়াত ফনি সূত্রধরের ছেলে প্রসেনজিৎ সূত্রধর৷ প্রায় ১০ বছর পূর্বে সে বিয়ে করে৷ বর্তমানে তার দুই শিশু সন্তান রয়েছে৷ অভিযোগ বিয়ের পর থেকে প্রসেনজিৎ সূত্রধরের স্ত্রীকে প্রসেনজিৎকে মারধর করতো৷ তাই তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়৷ তারপর থেকে তারা আমতলি থানার অন্তর্গত পাঁচ মুইখা এলাকার সজল সরকারের বাড়িতে ভাড়া থাকতো৷ সেখানেও প্রায় সময় মারধর করা হতো প্রসেনজিৎকে৷ এরই মধ্যে বৃহস্পতিবার রাতে প্রসেনজিৎ বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে৷ সাথে সাথে প্রসেনজিৎকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে৷ বৃহস্পতিবার গভীর রাতে জিবি হাসপাতালে মৃত্যু হয় প্রসেনজিৎ-এর৷ ঘটনার পর প্রসেনজিৎ-এর শ্বাশুরি প্রসেনজিৎ-এর বাড়িতে ছুটে যায়৷ এবং ঘটনা সম্পর্কে বাড়ির লোককে আবগত করে৷ দ্রুত প্রসেনজিৎ-এর মা ও ভাই হাসপাতালে ছুটে আসে৷ তাদের অভিযোগ প্রায় সময়ই প্রসেনজিৎ-এর স্ত্রী প্রসেনজিৎকে মারধর করতো৷ পাঁচ মুইখা এলাকার যে বাড়িতে প্রসেনজিৎ ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের সাথে প্রসেনজিৎ-এর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল৷ প্রায় সময়ই বাড়ির মালিক প্রসেনজিৎ-এর ঘরে আসত৷ মৃত প্রসেনজিৎ-এর ভাইয়ের সন্দেহ হয়তো তারা সকলে মিলে প্রসেনজিৎ-কে পরিকল্পনা করে হত্যা করেছে৷ মৃত প্রসেনজিৎ-এর ভাই আরও জানায় প্রসেনজিৎ-এর স্ত্রী ও ভাড়া বাড়ির মালিকের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top