News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে কর্মীদের বেতন না দিলেও ব্যবস্থা নয় : সুপ্রিম কোর্ট
Image

লকডাউনে কর্মীদের বেতন না দিলেও ব্যবস্থা নয় : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): লকডাউনের কারণে আর্থিক সঙ্কট! তাই কর্মীদের বেতন দিতে পারেনি বহু বেসরকারি কোম্পানি। বেতন না দিলেও, ওই সমস্ত কোম্পানিগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না, শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ে স্বস্তি পেল বেসরকারি সংস্থার মালিকরা। কিন্তু, চিন্তা বাড়ল কর্মীদের। সর্বোচ্চ আদালত শুক্রবার জানিয়েছে, লকডাউনের সময় যে বেসরকারি সংস্থাগুলি কর্মীদের বেতন দেয়নি, তাঁদের বিরুদ্ধে জুলাইয়ের শেষ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।


সুপ্রিম কোর্ট আরও জানাল যে, প্রয়োজনে বেতন দেওয়ার বিষয়ে বিভিন্ন রাজ্যের কর্মচারী ও নিয়োগকারী সংস্থার মধ্যে আলোচনা চালানো হোক। তারপর সেই আলোচনার বিষয়ে লেবার কমিশনারদের কাছে একটি রিপোর্ট জমা দিতে হবে। কেন্দ্র কিন্তু প্রথমে অন্য কথাই বলেছিল। ২৯ মার্চ কেন্দ্র সরকার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, লকডাউনের সময় কর্মচারীদের পুরো বেতন দিতে বাধ্য নিয়োগকারী সংস্থা। কোনও কাটছাঁট চলবে না। এবার ওই নির্দেশিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে জবাব দেওয়ার জন্যে কেন্দ্রকে আরও ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিশান কৌল এবং এমআর শাহের বেঞ্চ জানিয়েছে, ‘‌মানতেই হবে যে কর্মী এবং নিয়োগকারী উভয়েরই একে অপরকে প্রয়োজন। তাই ওই ৫০ দিনের বেতন দেওয়া নিয়ে বিরোধের মীমাংসার চেষ্টা করা উচিত।’‌ কেন্দ্রের বিজ্ঞপ্তির বিরুদ্ধে ক্ষুদ্র শিল্প সংস্থা সংগঠন, লুধিয়ানা হ্যান্ড টুলস অ্যাসোসিয়েশন, ফিকাস প্যাকস-সহ বেশ কিছু বেসরকারি সংস্থা আবেদন জানায়। সেই পরিপ্রেক্ষিতেই এই রায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top