News Flash

  • Home
  • Uncategorized
  • একান্তবাস কেন্দ্রের নিয়ম ভঙ্গের দায়ে পাঁচ সংক্রমিতের বিরুদ্ধে এফআইআর
Image

একান্তবাস কেন্দ্রের নিয়ম ভঙ্গের দায়ে পাঁচ সংক্রমিতের বিরুদ্ধে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ করোনা ভাইরাসে আক্রান্তদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যেতে বহিরাগতদের উসকানিতে বাধা দেওয়ার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ অন্যদিকে, পাঁচজন করোনা-আক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তাঁরা নিয়ম ভেঙে একান্তবাস কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিলেন৷ তাই তাঁদের পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা-আক্রান্তদের একান্তবাস কেন্দ্র থেকে কোভিড কেয়ার সেন্টারে নেওয়ার ক্ষেত্রে ঝামেলা হয়েছিল৷ সিপাহিজলা জেলার মেলাঘর ইন্দিরানগরে করোনা-আক্রান্তদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যেতে অভিভাবকরা বাধা দিয়েছিলেন৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ করতে হয়েছিল৷


এ-বিষয়ে সোনামুড়ার মহকুমাশাসক সুব্রত মজুমদার বলেন, করোনা আক্রান্ত সংশ্লিষ্ট পৃথক দুটি ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে৷ পাঁচ জন করোনা আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে৷ তাঁর কথায়, মেলাঘর ইন্দিরানগরে একান্তবাস কেন্দ্র থেকে করোনা আক্রান্তদের নিয়ে যাওয়ার সময় বহিরাগতদের উসকানিতে বাধা দেওয়া হয়েছিল৷ ওই ঘটনায় সুন্দর আলি নামের এক ব্যক্তির বিরুদ্ধে মেলাঘর থানায় এজাহার করা হয়েছিল৷ আজ তাকে গ্রেফতার করা হয়েছে৷


সাথে তিনি যোগ করেন, সোনামুড়া থানাধীন দুর্লভনারায়ণপুরে করোনা আক্রান্ত পাঁচ জন প্রাতিষ্ঠানিক একান্তবাসের নিয়ম ভেঙে বেরিয়ে গিয়েছিলেন৷ পরে অবশ্য তাদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে৷ কিন্তু একান্তবাস কেন্দ্রের নিয়ম ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে৷ তাঁর কথায়, একান্তবাস কেন্দ্র থেকে ২৩ জন করোনা আক্রান্তকে নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে খুঁজে পাওয়া যায়নি৷ পরবর্তী সময়ে তারা ফিরে এসেছেন এবং তারা বর্তমানে কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন৷ কিন্তু, তারা একান্তবাস কেন্দ্র থেকে না জানিয়ে চলে যাওয়ায় তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top