News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলের ২০টি স্টেশনে কোভিড কেয়ার সেন্টারের জন্য প্রস্তুত ৩১৫টি বগি
Image

উত্তর-পূর্বাঞ্চলের ২০টি স্টেশনে কোভিড কেয়ার সেন্টারের জন্য প্রস্তুত ৩১৫টি বগি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে কোভিড কেয়ার সেন্টার স্থাপনের জন্য ৩১৫টি বগি প্রস্তুত করা হয়েছে৷ ২০টি স্টেশনে ওই বগি রাখার বন্দোবস্ত করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷


এ-বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর-পূর্বাঞ্চলের ২০টি স্টেশনে সর্বসুবিধাযুক্ত ৩১৫টি বগি কোভিড কেয়ার সেন্টার প্রস্তুত করা হয়েছে৷ রাজ্য সরকার চাইলেই করোনা চিকিৎসায় ওই সকল বগি ব্যবহার করতে হস্তান্তর করা হবে৷


তাঁর দাবি, ওই বগিগুলিতে সমস্ত সুবিধা রয়েছে৷ একটি বগিতে ৯টি শয্যার বন্দোবস্ত করা হয়েছে৷ অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু রয়েছে৷ তিনি বলেন, আগরতলা, আমবাসা, আলিপুরদুয়ার জংশন, বদরপুর জংশন, ডিব্রুগড়, গুয়াহাটি, কামাখ্যা, কাটিহার, লামডিং জংশন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, নিউ তিনসুকিয়া, রাঙ্গাপাড়া উত্তর, রঙ্গিয়া, শিলচর, মরিয়নি, মরকংসেলেক, নিউ আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি স্টেশনে রেলের বগিতে কোভিড কেয়ার সেন্টার স্থাপনের ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top