News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভার্চুয়াল রেলি
Image

আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভার্চুয়াল রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷এই প্রথম ত্রিপুরায় ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিক রেলির আয়োজন করেছে বিজেপি৷ মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে ওই রেলির আয়োজন করা হয়েছে৷ তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন৷ করোনা-র প্রকোপে তিন মাস ধরে রাজনৈতিক ক্রিয়াকলাপ বন্ধ রয়েছে৷ অতিমারি পরিস্থিতিতে এই রেলি স্বাভাবিকভাবে দলীয় কর্মী-সমর্থকদের টনিক দেবে বলে মনে করা হচ্ছে৷


কেন্দ্রীয় মন্ত্রী নয়াদিল্লি থেকে ভার্চুয়াল রেলি-তে ত্রিপুরার কর্মকর্তাদের সম্বোধন করবেন৷ বিকেল ৪টা থেকে ওই কার্যক্রমের সূচি নির্ধারিত হয়েছে৷ আগরতলায় দলের মুখ্য কার্যালয় ছাড়াও বিভিন্ন মণ্ডল এবং বুথ অফিসে ওই রেলি দেখার আয়োজন করা হয়েছে৷


এ-বিষয়ে বিজেপি-র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, এই প্রথম ত্রিপুরায় ভার্চুয়াল রেলি অনুষ্ঠিত হতে চলেছে৷ ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও রাজনৈতিক সমাবেশ সম্ভব, এই ধারণাকে আমরাই বাস্তবায়ন করছি৷ ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশাণ রেড্ডি আমাদের রাজ্য নেতাদের সাথে দিল্লি থেকে এই সমাবেশে অংশ নেবেন, জানান তিনি৷ তাঁর কথায়, পুরো সমাবেশ মোবাইল কিংবা কম্পিউটারে ইন্টারনেটের সাহায্যে সরাসরি দেখা যাবে৷

এদিন তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে দলীয় কর্মীদের সচেতন করা এবং কোভিড সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিতে তাঁদের যথেষ্ট আত্মবিশ্বাসী করে তোলাই এই সমাবেশের অন্যতম লক্ষ্য৷ তাঁর দাবি, ওই রেলিতে বেশ কয়েকটি বিষয় আলোচনা করা হবে৷ প্রথমত, আমাদের সাংগঠনিক বিষয়কে গুরুত্ব দেওয়া হবে৷ দ্বিতীয়ত, লকডাউনের জন্য জনগনের সাথে দূরত্ব তৈরি হতে পারে৷ সেই দূরত্ব মিটিয়ে নেওয়ার দিশা দেখানো হবে৷ পাশাপাশি, মোদী সরকারের বিভিন্ন কাজের বর্ণনা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্ববারতীয় নেতা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top