News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত এক গুরুতর আহত দুই
Image

অমরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত এক গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ বৃহস্পতিবার সাতসকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ আহত হয়েছেন আরও দু জন৷ বাইসাইকেলে বাইকের ধাক্কায় ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷


গোমতি জেলার অন্তর্গত অমরপুরের কাঁঠালবাগান এলাকায় আজ সকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একজনের৷ আহত হয়েছেন আরও দুজন৷ আহতদের মধ্যে একজনকে গোমতি জেলা হাসপাতালে এবং অপর জনকে আমারপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী রতন পালের মৃত্যু হয়েছে৷


পুলিশ জানিয়েছে, আজ সকালে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রতন পাল৷ একটি দ্রুতগামী বাইক এসে বাইসাইকেলে ধাক্কা দেয়৷ তাতে বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রতন পাল৷ দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ স্থানীয়রাই দমকল বাহিনী এবং পুলিশকে খবর দেন৷ দমকল বাহিনীর জওয়ানরা এসে তিনজনকে উদ্ধার করে অমরপুর হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রতন পালকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অমরপুর হাসপাতাল থেকে তাঁকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ অপর একজন বর্তমানে অমরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷


প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাইক চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ বীরগঞ্জ থানার পুলিশ বাইক এবং বাইসাইকেলটি বাজেয়াপ্ত করেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথ দুর্ঘটনায় রতন পালের মৃত্যু সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷


উল্লেখ্য লকডাউন চলাকালেও রাজ্যের বিভিন্ন স্থানে যানবাহন দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ যা চালকদের দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই এই সব ঘটনা বৃদ্ধি পাচ্ছে৷ দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ জনগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top