News Flash

  • Home
  • Uncategorized
  • ১২০০০ অশিক্ষক নিয়োগে আদালত অবমাননার মামলাকারী দেবাশীষ পাল চৌধুরী প্রয়াত
Image

১২০০০ অশিক্ষক নিয়োগে আদালত অবমাননার মামলাকারী দেবাশীষ পাল চৌধুরী প্রয়াত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ জুন৷৷ প্রয়াত হলেন ১২০০০ অশিক্ষক নিয়োগে আদালত অবমাননার মামলাকারী চড়িলামের বাসিন্দা দেবাশীষ পাল চৌধুরী৷ চড়িলাম ব্লকের কানাই বাড়ি গ্রামের বাসিন্দা বিনয় কুমার পালের ছেলে দেবাশীষ পাল চৌধুরী৷


বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে হুদরোগে আক্রান্ত হন৷ সাথে সাথে তাঁকে বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে হাপানিয়া নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ ঘটনার খবর পেয়ে পাড়া-প্রতিবেশী সহ সহকর্মীরা দেবাশীষ পাল চৌধুরীর বাড়িতে জড়ো হয়৷
প্রয়াত দেবাশীষ পাল চৌধুরী চড়িলাম রবীন্দ্র-নজরুল সাংসৃকতিক চর্চা কেন্দ্রের একনিষ্ঠ কর্মী ছিলেন৷
এইদিন ওনার মৃতদেহ আনা হয় চড়িলাম রবীন্দ্র-নজরুল সংসৃকত চর্চা কেন্দ্রে৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সাংসৃকতিক ব্যক্তিত্বরা৷


উপস্থিত ছিলেন চড়িলাম রবীন্দ্র-নজরুল সংসৃকত চর্চা কেন্দ্রের সভাপতি অজিত পোদ্দার, বিজেপি চড়িলাম মন্ডলের সভাপতি রাজ কুমার দেবনাথ, সমাজসেবী তাপস দাস, অমল দেবনাথ সহ অন্যান্যরা৷
পরবর্তী সময় প্রয়াতের মৃতদেহ নিয়ে যাওয়া হয় উত্তর চড়িলাম শ্মশানে৷ সেখানেই সম্পন্ন হয় শেষকৃত্য৷
এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে খোঁজ নিতে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

তিনি প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ পাশাপাশি তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top